Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

বেগমগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন, দুর্ঘটনা না নাশকতা—তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। দলটির পক্ষ থেকে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করা হলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্যে জানা গেছে, দীনেশগঞ্জ বাজারের একটি পাকা ভবনের নিচতলায় জামায়াতের ওই নির্বাচনী কার্যালয়টি অবস্থিত। রাত তিনটার দিকে হঠাৎ করে কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও কার্যালয়ের ভেতরে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়।

উপজেলা জামায়াতের আমির মো. আবু জাহেদ অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, ‘কার্যালয়ের পাশের আরেকটি কক্ষে অটোরিকশাটির চালক ঘুমিয়ে ছিলেন। তিনি রাত তিনটার দিকে কার্যালয়ের শাটার খোলার শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।’

আবু জাহেদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন স্থানে জামায়াতের প্রচারে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের গণসংযোগে হামলা হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনী কার্যালয়ের ভেতরে থাকা অটোরিকশাটির ব্যাটারি চার্জে দেওয়া ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

উত্তরবঙ্গের প্রখ্যাত বাইক চোর চক্রের ৪ সদস্য সহ ৩ টি মোটরসাইকেল আটক

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা...

বিশ্বকাপ দলে পরিবর্তন আনল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ...

ঢাকায় দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামী রোববার ও সোমবার...

সকালে আনারস খাওয়ার উপকারিতা

প্রাচীনকাল থেকেই আনারস রোগ নিরাময়ে কার্যকর ফল হিসেবে পরিচিত।...

ব্রিটিশ বাংলাদেশি ভোটারদের প্রথম অংশগ্রহণ: বাংলাদেশের নির্বাচনে সম্ভাব্য প্রভাব

বাংলাদেশের বাইরে বসবাসরত দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশির...

ওমানের আলোচনাতেই যুক্তরাষ্ট্রকে শান্ত করতে চাইছে ইরান

ওমানের মাসকাটে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠককে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর...

হাসনাত আবদুল্লাহ: পুলিশকে জনগণের চাকরির প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

শফিকুল আলম: গণমাধ্যমের দায়িত্বশীলতা অপরিহার্য

অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও...

চট্টগ্রাম-১৩: বিএনপি প্রার্থীর দৃঢ় বার্তা, চাঁদাবাজদের সতর্কতা

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে শুক্রবার রাতে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের...

ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো চেষ্টা সফল হতে...

নির্বাচনী মাইকিংয়ে অতিষ্ঠ নগরবাসী

নির্বাচনী প্রচারণা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রার্থীদের প্রচার–মাইক ছড়িয়ে...

বিশ্ববাজারে ফের বড় পতনে স্বর্ণ ও রুপার দাম

বৃহৎ দরপতনের পর সাময়িকভাবে কিছুটা স্থিতিশীল হয়েছিল মূল্যবান ধাতুর...

স্মার্টফোন চার্জিংয়ের ভুল অভ্যাস

স্মার্টফোন বা ল্যাপটপে শতভাগ চার্জ নিয়েও অল্প সময়ের মধ্যে...

‘চিঠিওয়ালা’ নাটকের শুটিংয়ে আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ ও সুষমা সরকার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বিশেষ নাটক...
spot_img

আরও পড়ুন

উত্তরবঙ্গের প্রখ্যাত বাইক চোর চক্রের ৪ সদস্য সহ ৩ টি মোটরসাইকেল আটক

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন...

বিশ্বকাপ দলে পরিবর্তন আনল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ পেসার ইশান মালিঙ্গা চোটের কারণে বিশ্বকাপ দলে খেলা থেকে বাদ পড়তে হলো। ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের...

ঢাকায় দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামী রোববার ও সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার তিনি ঠাকুরগাঁওয়ে...

সকালে আনারস খাওয়ার উপকারিতা

প্রাচীনকাল থেকেই আনারস রোগ নিরাময়ে কার্যকর ফল হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে আনারস খেলে শরীরের জন্য একাধিক উপকার পাওয়া যায়। আনারসে থাকা ব্রমেলেইন...
spot_img