Tuesday, March 31, 2026
30 C
Dhaka

‘জনগণের শক্তিতেই বাংলাদেশ পুনর্গঠন’—তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন। জনগণের সমর্থন পেলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গিয়ে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের দায়ও দুস্থ মানুষের পক্ষ থেকে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।’ তিনি জানান, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মা-বোনদের শিক্ষিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এসব কাজ বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই আমি ধানের শীষে ভোট চাচ্ছি।’

আজ সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান তিনি। বেলা সাড়ে ১১টার দিকে জনসভায় যোগ দিয়ে দুপুর পৌনে ১২টার দিকে বক্তব্য শুরু করেন।

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বহু বছর পর এই ঠাকুরগাঁওয়ের মাটিতে আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া।’ অতীতে শীতকালে এ অঞ্চলে এসে দুস্থ মানুষের পাশে থাকার স্মৃতিও তুলে ধরেন তিনি।

আগামী ১২ ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এই নির্বাচনে বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার প্রয়োগ করবে মানুষ।’ তিনি জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।

নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নারীদের যদি কর্মের সঙ্গে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।’ তিনি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন। এই কার্ডের মাধ্যমে গৃহিণীদের প্রতি মাসে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

কৃষকদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই। উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা। আমরা এখানে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলতে চাই।’ পাশাপাশি ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চিনিকল, রেশম কারখানা, চা শিল্প পুনরুজ্জীবনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার, আইটি পার্ক বা আইটি হাব, মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দেন তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এই দেশ ২০ কোটি মানুষের দেশ। জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই—যেখানে মানুষ নিরাপদে চলাচল, কাজ ও চিকিৎসাসেবা পাবে।’ ধর্মীয় সম্প্রীতির কথাও তুলে ধরে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সবাই মূল্যায়িত হবে।

বক্তব্যের শেষে তারেক রহমান ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর-১ আসনের ধানের শীষের ছয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হাওরের ছবি চূড়ান্ত মনোনয়ন

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি...

পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ৪০, এক বছর ফ্রি ইন্টারনেট সুবিধা

গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে...

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়ে উদ্বেগ, হাসপাতালে ৭৯ শিশু

খুলনা বিভাগে হামের সংক্রমণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য...

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর...

স্থাপত্য বদলে দিতে পারে জীবনযাপন, জানালেন ইতালীয় স্থপতি

একটি নান্দনিক স্থাপত্য কেবল বসবাসের জায়গা নয়, এটি মানুষের...

স্বপ্ন’র কাস্টমার ডেটাবেজ ফাঁসের অভিযোগ, লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের সুপারশপ চেইন স্বপ্ন’র বিপুল পরিমাণ গ্রাহক তথ্য ফাঁস...

হজ সেবায় নতুন উদ্যোগে দুই দেশের ঐকমত্য

বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি...

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও ঝড়সহ...

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল...
spot_img

আরও পড়ুন

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হাওরের ছবি চূড়ান্ত মনোনয়ন

বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে এবার বাংলাদেশের হাওরভিত্তিক আলোকচিত্র চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পেশাদার ও অপেশাদার উভয়...

পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ৪০, এক বছর ফ্রি ইন্টারনেট সুবিধা

গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ নিয়ে এসেছে মোবাইল অপারেটর বাংলালিংক। বিশেষ এই অফারে কিস্তির পাশাপাশি এক বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ও...

খুলনায় হামের প্রাদুর্ভাব বেড়ে উদ্বেগ, হাসপাতালে ৭৯ শিশু

খুলনা বিভাগে হামের সংক্রমণ হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের ১০টি জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ...

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর একটি ঘটনা সামনে এসেছে। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিষয়টি সামাজিক মাধ্যমে...
spot_img