Saturday, February 7, 2026
17 C
Dhaka

নওগাঁ-৫: জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন, দোষী আটক

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শুক্রবার বিকেলে নওগাঁ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগের সত্যতা যাচাই করার পর সংক্ষিপ্ত বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে লিটন কুমার চৌহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতা লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তের পর আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তি প্রদান করে।

নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন বিএনপির রাজনৈতিক সন্ত্রাসীরা। আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপি। তাদের পাঠানো সন্ত্রাসী এবার জনতার হাতে আটক হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে...

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম...

পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃষি নিরাপত্তায় জোর আইপিডির ইশতেহারে

শিক্ষা, কর্মসংস্থান, নগর উন্নয়নসহ মোট ১০টি খাতে অগ্রাধিকার দিয়ে...

ইনকিলাব মঞ্চের কর্মসূচি: সংঘর্ষ নিয়ে সরকারের ব্যাখ্যা

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব...

লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার, বললেন ইসি মাছউদ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রকে...

ঝালকাঠিতে ১১–দলীয় ঐক্যের জনসভায় কঠোর বার্তা জামায়াত আমিরের

ঝালকাঠিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা....

হাদি হত্যার তদন্ত দাবিতে শাহবাগে জড়ো হলেন বিক্ষোভকারীরা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর...

নির্মাণের চার বছরেও কাজে এল না ৮৭ লাখ টাকার সেতু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে চার বছর আগে...
spot_img

আরও পড়ুন

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে বা খাবারের ৩০ মিনিট আগে ও পরে...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির দাবি, তাদের উদ্ভাবিত নতুন প্লাজমা ইঞ্জিন ব্যবহার করে মাত্র এক মাসেই মঙ্গল গ্রহে পৌঁছানো...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি হন অনেক হাজি। তেমনই এক মানবিক অভিজ্ঞতার কথা উঠে এসেছে তায়েফের এক যুবককে ঘিরে। মদিনায়...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর...
spot_img