Friday, February 27, 2026
22.9 C
Dhaka

মাদক সেবন নিয়ে সংঘর্ষ, নারীসহ ছয়জন আহত

চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দারপাড়ায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে। আহতদের মধ্যে নোমান নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন- মসজিদপাড়ার মৃত সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও তার ছেলে পুলক (২২), বাগানপাড়ার জাহাঙ্গীরের ছেলে মানিক (৩২) এবং মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ।

পুলিশ জানায়, সংঘর্ষের সূত্রপাত মাদক সেবনকে কেন্দ্র করে। মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম ও আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত ইয়াবা সেবন করত। বুধবার রাতে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং সিয়াম শিপলুকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে অভিযোগ করতে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল নাগাদ দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন কুপিয়ে ও দুজন পিটিয়ে আহত হন।

আহতদের স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার জানান, নোমানের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর ক্ষত রয়েছে। মানিক ও ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্য আহতদেরও ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান, মাদক বিতর্ককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজনকে গুরুতর অবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে। দুজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...
spot_img

আরও পড়ুন

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, তাকে কাউকে টাকা দিয়ে ভোট ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। দেশের গরিব ও সাধারণ...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে জাপান। লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগা বা ধোঁয়া বের...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। ফলমূল থেকে শিশুরা পায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে...
spot_img