Sunday, February 22, 2026
21.8 C
Dhaka

স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নবীন শিক্ষার্থীদের মেধা ও উদ্যমই জাতীয়তাবাদী ছাত্রদলের শক্তির মূল ভিত্তি। ছাত্রদল স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের প্রেরণা জোগায়। সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শৃঙ্খলা শেখায়, মেধাবী নেতৃত্ব তৈরি করে এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশ ঘটায়।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল থেকে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল সারাদেশে সর্ববৃহৎ ছাত্রসংগঠন হিসেবে পরিচিত। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদল সামনের সারিতে ছিল। সেই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল এককভাবে বিজয়ী হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে ছাত্রদল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলনে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, গুম ও হত্যার শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে ১৪২ জন শহীদ হয়েছেন এবং এই সময়ে প্রায় ১৭ হাজার নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ্যানি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আইটি ও বিজ্ঞানের যুগে, সোশ্যাল মিডিয়ার সময় শিক্ষার্থীদের কাছে তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এখন নৈতিক দায়িত্ব।

উক্ত অনুষ্ঠানে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দীন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুন, যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারী প্রমুখ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক...

২০ রাকাত তারাবিহ কেন সুন্নত

রমজান মাসের সঙ্গে তারাবিহ নামাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও...

সংযমেই রোজার আসল শিক্ষা

রমজান মাস এলেই আমাদের মনে ভেসে ওঠে রোজা রাখা,...

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার...

পিরিয়ডের রক্তেই ক্যান্সার শনাক্তের সম্ভাবনা

জরায়ুমুখের ক্যান্সার শনাক্তের প্রচলিত পরীক্ষাপদ্ধতি অনেক নারীর কাছেই অস্বস্তিকর...

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার!

প্রতিষ্ঠার প্রায় দুই দশক ছুঁতে চললেও রংপুরের বেগম রোকেয়া...

শহীদ মিনারে সাদিক কায়েম–ফরহাদদের শ্রদ্ধা, না জানানোয় ক্ষোভ সর্ব মিত্র চাকমার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ...

ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া ও নদী...

শিক্ষা ব্যবস্থায় জিরো টলারেন্স নীতি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দফতরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের...

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম দিনের অনুশীলন সারলেন আফঈদারা

নারী এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল শুক্রবার...

চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন

ভোরের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ক্যাম্পাসের গাছপালা,...

সংযম ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত নবীজির সংসার

নবীজির পারিবারিক জীবন ছিল সরলতা, সংযম ও আত্মিক সমৃদ্ধির...

৮০-তে পা রাখলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় ও ব্যক্তিত্বের জোরে দশকের...

তাণ্ডব চালিয়ে ২২৯ রান করা মোস্তারি আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বের অপরাজিত চ্যাম্পিয়ন...
spot_img

আরও পড়ুন

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক অসুস্থতা নিরাময়ের একটি সম্ভাবনাময় উপায় হিসেবেও কাজ করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায়...

২০ রাকাত তারাবিহ কেন সুন্নত

রমজান মাসের সঙ্গে তারাবিহ নামাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ...

সংযমেই রোজার আসল শিক্ষা

রমজান মাস এলেই আমাদের মনে ভেসে ওঠে রোজা রাখা, তারাবির নামাজ, সাহরি ও ইফতারের আয়োজনের কথা। এসব আমল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি রমজানের...

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার আগে তাকে সম্পর্কের বাস্তবতা বোঝানো অত্যন্ত জরুরি। সম্পর্ক মানে কেবল আবেগ বা আকর্ষণ নয়, বরং...
spot_img