Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

জেলের জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি ৯ হাজার ২শ টাকায়

লক্ষ্মীপুরের কমলনগরে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল ইলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকালে মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয় ৯ হাজার ২শ টাকায়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী সর্বোচ্চ দর দিয়ে ইলিশটি কিনে নেন।

জানা যায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যান। শনিবার রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ধরা পড়ে বড় আকারের এই মাছটি। পরে মাছটি আড়তে আনা হলে নিলামে বিক্রি হয় সর্বোচ্চ দামে। নদীতে ইলিশ কম পাওয়ায় দামও বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আড়তদাররা।

আড়তদার বাবুল বলেন, “জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো ইলিশসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে ৯ হাজার ২শ টাকায় মাছটি বিক্রি হয়, যা আমাদের ঘাটে আজকের সর্বোচ্চ দাম। এত বড় ইলিশ সচরাচর ধরা পড়ে না।”

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, “২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২শ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা আছে। সেখানে পাঠাবো, আশা করছি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...
spot_img

আরও পড়ুন

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন মাত্রা যোগ করছে Free Y-Fi। আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্মটি নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...
spot_img