Wednesday, April 1, 2026
28.2 C
Dhaka

টঙ্গী থেকে অপহৃত ইমাম পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার

গাজীপুরের টঙ্গীর মরকুন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ (৬০) মিয়াজী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড এলাকা থেকে শিকলে বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি মহিবুল্লাহকে গাছের সঙ্গে শিকল দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুৎবায় বক্তব্য দেওয়ার পর থেকে তাকে ১২ বার চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। সর্বশেষ ২১ অক্টোবরও এমন হুমকি আসে। পরদিন ২২ অক্টোবর তিনি নিখোঁজ হন।

মুফতি মহিবুল্লাহ বলেন, “গতকাল সকাল ৭টার দিকে হাঁটতে বের হলে পাঁচজন লোক একটি অ্যাম্বুলেন্সে করে আমাকে জোর করে তুলে নেয়। এরপর মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। আমাকে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় এবং গালিগালাজ করে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল, মনে হয় না তারা বাংলাদেশের নাগরিক।”

তিনি আরও বলেন, “চিঠিতে লেখা ছিল, অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে, চিন্ময় কৃষ্ণের জামিনে সহানুভূতিশীল হতে হবে, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে করতে পারে— এমন মাসয়ালা দিতে হবে। এছাড়া মসজিদে কোরআন পড়তে নিষেধ করে এবং ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিতে বলে।”

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, “খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার বক্তব্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজ শেষে হাঁটার সময় টঙ্গী থেকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। বিষয়টি তদন্তাধীন।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা...

নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপির প্রার্থী...

রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য গভীর রাত থেকে ভিড়, সকালেই সরবরাহ শুরু

রাঙামাটির কল্যাণপুর ও রিজার্ভ বাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১০ শিশু চিকিৎসাধীন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের...

ভোলায় বিসিক কারখানা থেকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভোলার বিসিকে দুটি কারখানা থেকে প্রায় ৫ হাজার ৯৭৪...

রামুতে অপহৃত কৃষক উদ্ধার, মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার কৃষক রিদুয়ানুল করিম...

দৌলতদিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারায় দুই শিশু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির...

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, বগি বিচ্ছিন্ন হয়ে আতঙ্ক

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন...

হামের ঝুঁকিতে টিকাবিহীন শিশুরা, সতর্কবার্তা চিকিৎসকদের

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের...

ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় গ্রেপ্তার রুবেল

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগের পর এক কিশোরীর (১৩) বিষপানে...

মেঘনা ডিপোসংলগ্ন এলাকায় জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায়...
spot_img

আরও পড়ুন

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১টি শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে তাদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়া...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা সংসদে তুলে ধরেছেন স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান। মঙ্গলবার সংসদে তিনি জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণী...
spot_img