Tuesday, March 3, 2026
21.6 C
Dhaka

সোনা ভেবে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই

ফরিদপুরে পিস্তল সদৃশ অস্ত্র দেখিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই দুর্বৃত্ত। পরে জানা যায়, দুল দুটি আসলে ইমিটেশনের ছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ধরা পড়ে পাশের এক মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে গৃহবধূর কাছে থামে। পেছনের যাত্রীর পরনে সাদা শার্ট, সামনের জনের কালো শার্ট, দুজনের মাথায় হেলমেট। পেছনের যুবক প্রথমে গৃহবধূর এক কানের দুলে টান দেন, এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে ভয় দেখান। পরে ভয়ে ওই নারী নিজেই অপর কানের দুলটি খুলে দেন।

গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা বিষু দাসের স্ত্রী। বিষু দাস স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করেন। মঞ্জু রানী বলেন, “প্রতিদিনের মতো সকালে দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ দুই যুবক মোটরসাইকেলে এসে দাঁড়ায়। একজন আমার দুল টান দেয়, অন্যজন পিস্তল বের করে বলে— চিৎকার করলে গুলি করে দেব। আমি ভয় পেয়ে নিজেই দুল খুলে তাদের হাতে দিই।”

বিষু দাস জানান, “দুল দুটি আসলে সোনার নয়, ইমিটেশনের ছিল। তারা সোনা ভেবে ছিনতাই করেছে। অর্থনৈতিক ক্ষতি না হলেও ঘটনা খুব ভয়ংকর।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে অনুসন্ধান টিম মাঠে নেমেছে। আশা করছি দ্রুতই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img