Sunday, March 1, 2026
33 C
Dhaka

আসল বন্দুককে খেলনা ভেবে গুলি, হুইলচেয়ারে বন্দি প্রবাসী সাদ্দাম

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল সাদ্দাম হোসেনের। প্রবাসে কঠোর পরিশ্রম করে ঘরে টাকা পাঠাবেন, গড়বেন সুন্দর ভবিষ্যৎ—এই আশায় ২০১৩ সালে সৌদি আরব পাড়ি জমান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নই এখন তার জীবনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভুলবশত গুলিবিদ্ধ হয়ে দুই পা অবশ হয়ে এখন তিনি স্থায়ীভাবে হুইলচেয়ারে বন্দি।

নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের কুলিহার খাঁ পাড়া গ্রামের বাসিন্দা সাদ্দামের বাবা মো. ছাত্তার খান অসুস্থ ও অসচ্ছল মানুষ। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি।

সরেজমিন দেখা গেছে, হুইলচেয়ারই এখন সাদ্দামের একমাত্র ভরসা। চলাফেরার ক্ষমতা হারালেও কথা বলতে পারেন তিনি। তবে অসহনীয় শারীরিক যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কাবু করে রাখে। চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থাও দিন দিন আরও অবনতি হচ্ছে।

সাদ্দাম হোসেন জানান, সৌদি আরবে এক সৌদি নাগরিকের উটের খামারে কাজ করতেন তিনি। একদিন খামারে কফিলের মামাতো ভাই এসে মজা করতে গিয়ে তার গলায় বন্দুক ঠেকিয়ে বলে, “গুলিটা করব?” সাদ্দাম ভেবেছিলেন এটি খেলনা বন্দুক। মজা করে বলেছিলেন, “করো।” মুহূর্তের মধ্যেই গুলিটি তার গলায় বিদ্ধ হয় এবং তিনি লুটিয়ে পড়েন মরুভূমির বালিতে।

কফিলের সহায়তায় ছয় মাস ধরে সৌদি আরবেই তার চিকিৎসা চলে। প্রাণে বেঁচে গেলেও কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। দেশে ফিরে গত ১২ বছর ধরে হুইলচেয়ারে বসেই দিন কাটাচ্ছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সাদ্দাম বলেন, “প্রবাসে পরিশ্রম করে দেশে টাকা পাঠাতাম, এখন নিজের চিকিৎসার জন্য কেউ পাশে নেই। প্রতি মাসে ৩০–৩৫ হাজার টাকা চিকিৎসার খরচ হয়, কিন্তু সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পাই মাত্র ৮৫০ টাকা। বাবার পক্ষে চিকিৎসা চালানো সম্ভব নয়। সরকার বা কোনো সহৃদয় মানুষ যদি সাহায্য করতেন, হয়তো আবারও চিকিৎসা নিতে পারতাম।”

সাদ্দামের বাবা মো. ছাত্তার খান বলেন, “ছেলের শখ ছিল বিদেশে গিয়ে কাজ করার। কিন্তু সেই দুর্ঘটনা আমাদের সব শেষ করে দিয়েছে। আমি নিজেও ডায়াবেটিসে আক্রান্ত। সংসার আর চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। কেউ সাহায্য করলে আমাদের অনেক উপকার হবে।”

প্রতিবেশী বুলবুল ও সোহাগ বলেন, “সাদ্দাম খুব ভদ্র ও পরিশ্রমী ছিল। পরিবারের ভবিষ্যতের জন্য বিদেশে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনাটি পুরো পরিবারকে অন্ধকারে ফেলে দিয়েছে। এখন সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন প্রবাসীর জীবনের আলো।”

মান্দা উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা বলেন, “আমাদের বার্ষিক ফান্ড থেকে কিছু সহায়তা দেওয়া হয়। যদি সাদ্দাম ইউএনও বরাবর আবেদন করেন, যাচাই-বাছাই শেষে তাকে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও প্রকাশের ঘটনায় যুবককে যাবজ্জীবন

সুনামগঞ্জে প্রবাসী সেজে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ এবং...

মজার ইশকুলে ইফতার, শিশুদের সঙ্গে সময় কাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী

তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল...

র্যাব ও ফায়ার সার্ভিস নিয়ে সরকারি পদক্ষেপের বিষয়েও স্পষ্টতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ...

ব্রুনেই-বাংলাদেশ সম্পর্ক জোরদারে মতবিনিময়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি...

এসিআই স্মার্ট টুলস–পিকাবুর নতুন অংশীদারিত্ব দেশে পণ্য প্রাপ্যতা বাড়াবে

দেশব্যাপী গ্রাহকদের মানসম্মত টুলস পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য...

খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল?

ইসরায়েল-মার্কিন সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...
spot_img

আরও পড়ুন

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ উদ্ধার হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে নিহত দাদির মেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে আপাতত দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবাইকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী...
spot_img