Tuesday, March 3, 2026
24 C
Dhaka

বরগুনায় বেড়েছে বেওয়ারিশ কুকুর, পথচারীদের ভোগান্তি চরমে

বদরুল ইসলাম (বরগুনা)

বরগুনা শহরে দিনদিন বেড়ে যাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এসব কুকুরে অতিষ্ঠ পথচারীরা। সম্প্রতি কুকুরের প্রজনন মৌসুম শুরু হওয়ায় তাদের আক্রমণাত্মক আচরণ আরও বেড়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

শহরের কলেজ রোড, সদর রোড, বাজার, চরকলোনী, স্টেডিয়াম এলাকা, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও জেনারেল হাসপাতালের আশপাশে রাতে ও সকালে বেশি কুকুর দেখা যায়। হঠাৎ করে রাস্তায় দৌড়ে আসা বা দল বেঁধে ঘেউ ঘেউ করার কারণে শিশু ও বৃদ্ধরা আতঙ্কে থাকেন। অনেক সময় মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শহরের বাসিন্দা জাফর সিকদার জানান, “রাতে বাসায় ফেরার সময় কুকুরের দল পেছন থেকে তাড়া করে। কয়েকবার কামড়ানোর মতো পরিস্থিতি হয়েছে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।”

পশু চিকিৎসা কর্মকর্তারা বলছেন, বর্তমানে কুকুরের প্রজনন মৌসুম চলছে। এ সময়ে তারা দলবদ্ধ ও উত্তেজিত থাকে। যথাযথ টিকাদান ও নির্বীজন কর্মসূচি না থাকায় কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এ বিষয়ে বরগুনা পৌরসভা থেকে শিগগিরই কুকুর গণনা ও নির্বীজন কর্মসূচি চালুর পরিকল্পনা ও পাশাপাশি টিকাদান কর্মসূচির জোর দাবি জানান বরগুনার বহু জনসাধারণ।

করণীয় ও জনসচেতনতা

বিশেষজ্ঞরা বলছেন, কুকুরের কামড় থেকে রক্ষা পেতে কিছু সাবধানতা মেনে চলা দরকার।

দলবদ্ধ কুকুরের কাছাকাছি গেলে দৌড়ে পালাবেন না, বরং ধীরে ধীরে সরে আসুন।

রাতে চলাফেরার সময় লাঠি বা টর্চলাইট সঙ্গে রাখা ভালো।

কামড়ালে অবিলম্বে ক্ষত ভালোভাবে সাবান-পানি দিয়ে ধুয়ে নিন এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিন।

স্থানীয় প্রশাসনকে দ্রুত নির্বীজন ও টিকাদান কর্মসূচি চালুর দাবি জানান।

বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে টিকাদান ও নির্বীজন কর্মসূচি চালু করলে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং রেবিসসহ নানা রোগের ঝুঁকি কমবে।

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img