Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে একটি আধুনিক ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (ডিআরসিপি) হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য আর আবর্জনা হিসেবে থাকবে না, বরং তা রূপান্তরিত হবে মূল্যবান সম্পদে।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালামের সঙ্গে কোরিয়াভিত্তিক কারিগরি প্রতিষ্ঠান ‘বি অ্যান্ড এফ কোম্পানি’-র এক মতবিনিময় সভায় এই মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মাতুয়াইল ল্যান্ডফিলের পুরোনো ১০০ একর এলাকা থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথেন গ্যাস সংগ্রহ করা হবে। এখানে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন আহরণ করে ৮১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ল্যান্ডফিলে সৌরশক্তির প্যানেল বসিয়ে আরও ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

সভায় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রতিদিন ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এই বিশাল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় সংস্থাটি ‘সার্কুলার ফিউচার মডেল’ এবং ‘থ্রি-আর’ (হ্রাস, পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ন) নীতি গ্রহণ করেছে।

পাইলট প্রকল্পের আওতায় ল্যান্ডফিলে একটি ‘ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি’ (এমআরএফ) স্থাপন করা হবে। সেখানে প্রতিদিন ৩০০ টন গৃহস্থালি বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস, কম্পোস্ট সার, বায়োফুয়েল এবং ইকো-ব্রিকস (পরিবেশবান্ধব ইট) উৎপাদন করা হবে।

ডিএসসিসির জনসংযোগ শাখা জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে। এটি বৈশ্বিক উষ্ণায়ন রোধ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, সীমিত জনবল ও বাজেটের মধ্যে শতভাগ পরিচ্ছন্নতাসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে আধুনিক প্রযুক্তি ও এই রিসোর্স পার্ক বাস্তবায়িত হলে ঢাকাকে প্রকৃত অর্থেই ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় কোরিয়ান কারিগরি দলের প্রতিনিধিরা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে ডিএসসিসির উৎপাদিত সব বর্জ্য সম্পদে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়। এর মিষ্টি ও সতেজ স্বাদ সবাই পছন্দ করেন। তবে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এই ফল নিরাপদ...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...
spot_img