Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

৯৯৯ কল, পুলিশ গেলেও রক্ষা পাননি চার সন্তানের মা

রাজধানীর রমনা থানা এলাকায় পারিবারিক কলহকে কেন্দ্র করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়েছিলেন এক গৃহবধূ রুপা আক্তার (৩২)। বুধবার (৭ জানুয়ারি) তার ফোনের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সহায়তা না করে ফিরে যায় বলে অভিযোগ করেছেন রুপা। পুলিশ চলে যাওয়ার পর স্বামী জালাল উদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা ঘটে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমনা থানাধীন মগবাজার মোসলেম উদ্দিন টাওয়ারের অ-১ নিজ ফ্ল্যাটে। ভুক্তভোগী রুপা কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় স্বামী পারিবারিক কলহের জেরে আমার পেটে ইলেকট্রিক শক দেন। পরে অ্যান্টিকাটার নিয়ে আমাকে তাড়া করলে আমি নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করি। জালাল দরজা ভাঙার চেষ্টা করলে ৯৯৯-এ ফোন দিয়ে মৃত্যুর আশঙ্কার কথা জানাই। কিছুক্ষণ পর পুলিশ বাসায় আসে এবং স্বামীর সঙ্গে কথা বলে চলে যায়। আমি চিৎকার করলেও পুলিশ কোনো কথা শোনেনি। পুলিশ চলে যাওয়ার পর স্বামী আমাকে অ্যান্টিকাটার দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। ছুরিকাঘাতে গলায়, হাতে, ঘাড়ে ও পেটে বড় ক্ষত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে বাইরে পালিয়ে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি হই।’

চার সন্তানের মা রুপা অভিযোগ করেন, ‘১৬ বছরের সংসার জীবনে ২০১৮ সাল থেকে স্বামী নানা অজুহাতে আমাকে অত্যাচার করতেন। কখনো টাকা চুরি, কখনো পরকীয়ার অভিযোগে মারধর করতেন। শত অত্যাচার সহ্য করেও সংসার ছাড়িনি। একাধিকবার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে গিয়েও ফিরে এসেছি। স্বামী জালাল উদ্দিন পেশায় কাস্টমস ইন্সপেক্টর এবং ঢাকা এয়ারপোর্টে কর্মরত, পাশাপাশি ব্যবসা করেন।’

রমনা থানার ওসি মো. রাহাত খান বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন। তবে পুলিশ চলে যাওয়ার পর ভুক্তভোগী ছুরিকাঘাতের শিকার হয়েছেন, এ বিষয়ে আমাদের জানা নেই। ভুক্তভোগী বা তার আত্মীয়ের মাধ্যমে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...
spot_img

আরও পড়ুন

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে ২০ হাজার ৪১৩ কোটি...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এমন কিছু রহস্যময় চিহ্ন পাওয়া গেছে, যা আধুনিক লিখন পদ্ধতির আদি রূপ বা পূর্বসূরি...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী ছারপোকা মানুষের জন্য বেশ বিরক্তিকর। রাতের ঘুম নষ্ট করা এই পোকাগুলো মানুষকে যেমন অস্বস্তিতে ফেলে,...
spot_img