Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

‘ভাই-ভাই’ বলে শান্তিচুক্তির এক মাসেই ফের উত্তেজনা: ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ঠিক এক মাস আগে ‘আমরা সবাই ভাই-ভাই’ স্লোগান দিয়ে মৌখিক শান্তিচুক্তি করলেও মঙ্গলবার সকালে ফের ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ জানায়, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। শুরুতে ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। এরপর ঢাকা কলেজের ছাত্ররা দলবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, দ্রুত তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের সহায়তায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয় এবং কলাবাগান-ধানমন্ডি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা–পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীরা শান্তিচুক্তিতে পৌঁছান। সেখানে ‘আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই’ স্লোগান দিয়ে ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ানোর প্রতিজ্ঞা করেন তারা। কিন্তু চুক্তির এক মাস পূর্তিতেই ফের অস্থিরতা দেখা দিল।

গত এক বছরে ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠান—ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ—কমপক্ষে ১৫ বার সংঘর্ষে জড়িয়েছে। শুধু গত ছয় মাসেই তিনটি বড় সংঘর্ষ ঘটে। নিয়মিত এই উত্তেজনা শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।

পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে নিয়মিত নজরদারি এবং উভয় কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের কথা জানিয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

রেন্টাল গাড়ি চালানোর আগে যেসব নিয়ম জানা জরুরি

সিনেমা, টিভি শো কিংবা সামাজিক মাধ্যমে প্রায়ই একটি কথা...

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী...

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাসে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে রাজধানীতে দূষণের মাত্রা বেশিরভাগ...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়,...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে দান-সদকা ও ইবাদতের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে যায় এবং উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ...
spot_img