Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

ডিএনসিসিতে চালু হলো স্মার্ট শৌচাগার ‘যাব কোথায়’

রাজধানীতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থার জন্য ‘যাব কোথায়’ নামে নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) শ্যামলী পার্কে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, এই অ্যাপের মাধ্যমে ঢাকার পাবলিক স্যানিটেশন খাতে নতুন যুগের সূচনা হলো। দুই সিটি করপোরেশন মিলে নগরের প্রায় ৬৫০টি স্থানে আধুনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এগিয়ে না এলে একা সরকারের পক্ষে এই বিশাল কাজ বাস্তবায়ন করা সহজ নয়।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ঘরের মতো শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রেখে যদি সবাই পাবলিক টয়লেট ব্যবহার করে, তাহলে এসব সুবিধার রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

ওয়াটারএইডের সহযোগিতায় ‘ভূমিজ’ প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘যাব কোথায়’ অ্যাপটি। গুগল প্লে স্টোরে পাওয়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটবর্তী টয়লেটের অবস্থান, খোলার সময়সূচি, ছবি, সেবার বিবরণসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়া কিউআর-কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস প্রবেশের সুবিধা রয়েছে।

অ্যাপের সঙ্গে যুক্ত নতুন ‘স্টার রেটিং সিস্টেম’ ব্যবহারকারীদের কাছে টয়লেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, হাত ধোয়ার সুবিধা ও সামগ্রিক সেবার মান যাচাই করার সুযোগ দেবে। এতে সাধারণ ব্যবহারকারীরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেবার মান উন্নত রাখতে উৎসাহিত হবেন।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ওয়াটারএইড বাংলাদেশ ডিএনসিসিকে পাঁচটি মোবাইল টয়লেট হস্তান্তর করেছে। এগুলো শহরের ব্যস্ত এলাকায় বসানো হবে, যাতে কর্মজীবী মানুষ, নিম্ন আয়ের নাগরিক ও নারী ব্যবহারকারীরা নিরাপদ ও নির্ভরযোগ্য পাবলিক স্যানিটেশন সুবিধা পান।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিজের প্রধান নির্বাহী ফারহানা রশিদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে বাধা পরিবেশ অনুমোদন

রাজধানীর আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী বর্জ্য স্থানান্তর...

কুড়িগ্রামে ভালো কাজের বিনিময়ে ইফতারি ও রাতের খাবার বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক এক উদ্যোগ...

বায়ুদূষণে বাড়ছে চোখের সমস্যা

শীত মৌসুমে বাতাসের শুষ্কতা ও দূষণের মাত্রা একসঙ্গে বেড়ে...

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী খুনের ঘটনায় বিএনপির ৮ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর...

মাইকিংয়ের মাধ্যমে নিজ শহরকে মাদকমুক্ত করার ঘোষণা

পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় ৩০ বছর বয়সী...

ওবায়দুল্লাহর লাশ বাড়িতে, স্বজনদের কষ্টের মুহূর্ত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া ওবায়দুল্লাহ ওরফে বাদলের...

সংস্কারের অর্থ বরাদ্দ সাইফুর রহমানের নামেই, স্পষ্ট নির্দেশ প্রতিমন্ত্রীর

সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামের নাম...

ছয়জনের মৃত্যু, তিন শিশুর জন্য প্রার্থনায় পরিবার

চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ফ্ল্যাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায়...

৬ মার্চ সমাধিতে শ্রদ্ধা, ১৪ মার্চ জাতীয় সংসদের সামনে কর্মসূচি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা...

গণভোটের রায় আদালতে নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি

গণভোটের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা হলে তা দেশের মানুষ...

ব্যাংক থেকে টাকা তুলে নিখোঁজ, খুলনায় ধরা পড়লেন কর্মচারী

চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের ২৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে...

বন্ধুত্বে টিকে থাকা এক প্রযুক্তি উদ্যোগ

আর সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলোকে মূলধারার বাইরে ভাবা হতো। সেই সময়...

মেট্রোরেল ও ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য ছাড়

বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য মেট্রোরেল এবং দূরপাল্লার...
spot_img

আরও পড়ুন

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে বাধা পরিবেশ অনুমোদন

রাজধানীর আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (ল্যান্ডফিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের...

কুড়িগ্রামে ভালো কাজের বিনিময়ে ইফতারি ও রাতের খাবার বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক এক উদ্যোগ চালু হয়েছে। এখানে দিনে অন্তত একটি ভালো কাজ সম্পন্ন করলেই বিনা মূল্যে ইফতারি ও রাতের...

বায়ুদূষণে বাড়ছে চোখের সমস্যা

শীত মৌসুমে বাতাসের শুষ্কতা ও দূষণের মাত্রা একসঙ্গে বেড়ে যায়। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পিএম ২.৫ ও পিএম ১০ মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। এর...

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী খুনের ঘটনায় বিএনপির ৮ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে জামায়াতের কর্মী ও স্বর্ণ ব্যবসায়ী হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায়...
spot_img