Friday, April 3, 2026
26 C
Dhaka

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন 

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আগুন লাগানোর ঘটনাটি ঘটে শেখ হাসিনার বিচার সংক্রান্ত মামলার রায় এবং দলের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করার প্রেক্ষিতে।

ঘটনার সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায় এবং নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছিলেন।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও এই কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার দ্বারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। কিছুদিন পর ভবনটি পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করা হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রায় ঘোষণার দিন আগামী ১৭ নভেম্বর (সোমবার)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক...

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের...

কর্ণফুলী নদীতে অবৈধ ডিজেল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭...

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি মোস্তফা কামালকে স্মরণ

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের...

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে...

চান্দিনায় সাংবাদিক আটক: প্রশাসনের পদক্ষেপ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও...

রাজশাহীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী, হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন

রাজশাহী – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ...

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ১১৫ শিশু হাসপাতালে, নতুন শনাক্ত ১

বরিশাল – বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে...

এনসিপি: ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশাল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, প্রশাসনের পক্ষ থেকে মামলা

খুলনা – খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার প্রাইভেট কারের...
spot_img

আরও পড়ুন

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে ভিড় বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে অভিভাবকরা শিশুদের নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে টিকা না...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার মধ্যে হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। শাবকের পাশে...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে...
spot_img