Thursday, March 5, 2026
32.8 C
Dhaka

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকলের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামির খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়, যা লিখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

চলতি বছরের ১৫ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন। এর ফলে হাইকোর্ট ও নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিল হয়।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই মামলায় কোনো সারবত্তা ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। আজকে বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে—‘আপিল ইজ অ্যালাউ’। অর্থাৎ, হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল।”

দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, মোট চারটি আপিল আদালত মঞ্জুর করেছে। আপিল বিভাগ পুরো মামলাটিকেই “ম্যালিসাস প্রসিকিউশন” (বিদ্বেষমূলক মামলা) বলে আখ্যায়িত করেছে। ফলে যারা আপিল করতে পারেননি, যেমন তারেক রহমান ও কামাল সিদ্দিকী—তাদেরও খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে দেন।

তবে আপিল বিভাগ সর্বশেষ এই রায়ে পূর্ববর্তী সব সাজা বাতিল করে খালাসের নির্দেশ দিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ছুরি হাতে চুরি করতে ঢুকে সিসিটিভিতে ধরা পড়লেন কৃষক দল নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক...

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও...

শ্যালো মেশিন ধ্বংস, প্রশাসন তদন্তে

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ইছাছড়ি গ্রামে অবৈধ বালু...

মজুত কমে যাওয়ায় দুটি পাম্পে বিক্রি বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল ও গ্যাস পাম্পে দীর্ঘ...

টিআইবি নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানালো

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের নিয়োগে জোরালো স্বার্থের দ্বন্দ্ব রয়েছে...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়াকে...

হাওরের বিলগুলোর পরিবেশ ভালো হওয়ায় পাখির আগমন বৃদ্ধি

মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরে এবার জলচর পাখির সংখ্যা...

পল কাপুর জিয়া উদ্যানে সাবেক নেতাদের কবরে শ্রদ্ধা জানান

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী...

দেশে ইউরিয়া সরবরাহ সংকট বেড়ে যাচ্ছে

চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)...

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল, ঢাকায় যাত্রীদের চরম ভোগান্তি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে ঢাকা থেকে...

চোরদের ধরতে সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করেছে পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে...

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর...
spot_img

আরও পড়ুন

ছুরি হাতে চুরি করতে ঢুকে সিসিটিভিতে ধরা পড়লেন কৃষক দল নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে চুরি করতে ঢোকেন কৃষক দল নেতা সাহাব উদ্দিন। তাঁর হাতে ছুরি ও টর্চলাইট ছিল।...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ...

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই তথ্য গতকাল বুধবার রাতে এক...

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত ২টার দিকে মেলান্দহ পৌর শহরের মিয়ারপাড়া এলাকায়।...
spot_img