৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফলাফলে মোট তিন হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী মে মাসে শুরু হবে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশনের অনুমোদনক্রমে মোট তিন হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও অন্যান্য তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া যৌক্তিক কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিএ/এমআর


