ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে জামিন দেওয়া হয়। বিষয়টি ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক নিশ্চিত করেছেন।
বিবি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার কর্মী। গত রোববার (৫ এপ্রিল) রাতে শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হেফাজতে নেন। পরে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।
আদালতে অভিযোগে উল্লেখ করা হয়, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। পুলিশ হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হয়। মোবাইল ফোন ও ফেসবুক পোস্ট পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএ/এমআর


