Tuesday, April 7, 2026
31 C
Dhaka

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড ডে মিলের খাবারে অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে শিশুদের মধ্যে ছত্রাকযুক্ত বনরুটি বিতরণের ঘটনা সামনে এসেছে।

সোমবার উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে সরবরাহ করা বনরুটির মধ্যে অন্তত ১৭টিতে ছত্রাক দেখা যায়। কিছু রুটি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল।

বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ খাবার বিতরণ বন্ধ করে দেয়। তবে এর আগেই কয়েকজন শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যায় বলে জানা গেছে।

ফাহিমা নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘শিশুদের খাবারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নিম্নমানের ও ছত্রাকযুক্ত রুটি দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব জানান, ‘১৫১ জন শিক্ষার্থীর জন্য সরবরাহ করা রুটির মধ্যে ১৭টি ছত্রাকযুক্ত পাওয়া গেছে। কোমলমতি শিশুদের কথা বিবেচনায় নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন বিতরণ বন্ধ করা হয়। এরইমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

ঘটনার বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...

দেশের বাজারে এলো অপোর নতুন স্মার্টফোন ‘এ৬কে’

পহেলা বৈশাখকে সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

উপনির্বাচন ঘিরে ছুটির ঘোষণা

বগুড়া ও শেরপুরের দুটি শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে...

পুলিশে রদবদল, সাত কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে সাত কর্মকর্তাকে বদলি...

দুই বছরের আগেই স্ক্রিন ব্যবহারে শিশুর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব

বর্তমান সময়ে শিশুকে শান্ত রাখতে মোবাইল বা স্ক্রিন ব্যবহারের...
spot_img

আরও পড়ুন

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক ক্ষেত্রে এটি জটিলতায় রূপ নিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই দাঁতকে থার্ড মোলার বলা হয় এবং সাধারণত...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত। নফল ইবাদতের মূল বিধান হলো এগুলো একাকী আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম...
spot_img