Tuesday, April 7, 2026
31 C
Dhaka

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ বিষয়ে তিনি চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগও করেন এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

রোববার (৬ এপ্রিল) জাতীয় সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। নিয়ম অনুযায়ী, যে সব নোটিশ গ্রহণ করা হয় না, সেগুলোর ওপর দুই মিনিট করে আলোচনার সুযোগ দেওয়া হয়।

‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফিলতি, ক্রীড়াসামগ্রী আত্মসাৎ, বরাদ্দকৃত অর্থ লুট’ শীর্ষক নোটিশের আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠনের পর ওই এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার দাবি, স্টেডিয়ামটি ওই উপজেলার নামে নামকরণ করা হয়েছিল। তবে দীর্ঘদিন চেষ্টা করেও তিনি সেই স্টেডিয়ামের অস্তিত্ব খুঁজে পাননি বলে জানান।

তিনি আরও বলেন, সরকার দাবি করছে স্টেডিয়ামটি সেখানে রয়েছে, কিন্তু কুমিল্লা জেলায় এই নামে কোনো স্টেডিয়াম খুঁজে পাওয়া যায়নি। বরং স্টেডিয়ামের জন্য কেনা জমি ও সংশ্লিষ্ট ফাইলও গায়েব হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি দলীয় এই সংসদ সদস্য দাবি করেন, বিষয়টি তার ব্যক্তিগত সম্মানের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর কাছে স্টেডিয়ামটি খুঁজে বের করার জন্য সহায়তা চান। তবে তার বক্তব্য চলাকালেই দুই মিনিট সময় শেষ হয়ে গেলে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...
spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। লক্ষ্য অর্জনের পথে দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে...
spot_img