Sunday, April 5, 2026
28 C
Dhaka

ডায়াগনস্টিক সেন্টারের অবহেলার অভিযোগ

শনিবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মৃত শিশুটির নাম রিহান (৩ মাস)। তার বাড়ি উপজেলার ভাটেরা এলাকায়। জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকের পরামর্শে এক্স-রে ও সিবিসি পরীক্ষার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান অভিভাবকরা। এক্স-রে পরীক্ষার পর রক্তের নমুনা সংগ্রহের সময় শিশুটি কান্নাকাটি করতে করতে হঠাৎ কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে পড়ে।

গুরুতর অবস্থায় দ্রুত তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির বাবা রিপন সিদ্দিকী বলেন, ‘তিন মাস বয়সী ছেলে রিহান গত এক সপ্তাহ ধরে জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করাতে ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে রক্ত নেওয়ার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘ডায়াগনস্টিক সেন্টারের লোকজন শিশুর হাত থেকে রক্ত নিতে না পেরে পা থেকে নিতে গেলে সে আরও বেশি কান্নাকাটি করে এবং একপর্যায়ে অবশ হয়ে যায়। তাদের অবহেলার কারণেই আমার সন্তানের মৃত্যু হয়েছে।’ এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জেরিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাইরে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অবশ অবস্থায় ফিরিয়ে আনা হলে শিশুটির শরীরে কোনো পালস পাওয়া যায়নি এবং তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, ঘটনার পর রাত ৯টা পর্যন্ত বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা তাজমহল ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

ইরানের নতুন হামলায় আমিরাত, বাহরাইন, কুয়েতে জ্বালানি অবকাঠামোর ক্ষতি

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা...

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ ‘হারানো’ ট্রাম্প মোড় বদলের উপলক্ষ্য পেলেন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে...

সি-১৩০ বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে মার্কিন বাহিনীর একটি সি-১৩০...

২০২৬ সালের এআই সাইবার অপরাধ: নতুন বিপদ

২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হ্যাকাররা...

চিকিৎসায় সুস্থতার পথে সুন্দরবনের বাঘিনী

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে আহত হওয়া একটি বাঘিনী...

১২ হাজার বছরের পুরোনো পাশার সন্ধান, ইতিহাসে নতুন দিগন্ত

মানুষের বিনোদন ও গণিতচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নতুন তথ্য...

বাবর আলী এবার মাউন্ট মাকালুতে চ্যালেঞ্জ নেবেন

বিশ্বের আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার ১৪টি...

মালিক না মিললে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির উপায় কী

অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তবে...

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ...

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

সদর হাসপাতালে বাড়ছে হামের লক্ষণযুক্ত শিশুর সংখ্যা

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও...
spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৬ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত...

ইরানের নতুন হামলায় আমিরাত, বাহরাইন, কুয়েতে জ্বালানি অবকাঠামোর ক্ষতি

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববার (৬ এপ্রিল) সংঘটিত এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের বিভিন্ন...

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ ‘হারানো’ ট্রাম্প মোড় বদলের উপলক্ষ্য পেলেন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একটি...

সি-১৩০ বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের...
spot_img