Sunday, April 5, 2026
26 C
Dhaka

তেলের সংকটে কমছে গণপরিবহনের ট্রিপ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে পরিবহন খাত থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চালকদের কর্মঘণ্টা, আয় এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, জ্বালানি নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অনেককে বিকেল কিংবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে করে কর্মদিবসের বড় একটি অংশ চলে যাচ্ছে শুধুমাত্র জ্বালানি সংগ্রহের পেছনে।

বরিশালের গৌরনদীর বাসিন্দা এবং ঢাকায় মাইক্রোবাসচালক সাত্তার হোসেন জানান, সকাল ১১টায় লাইনে দাঁড়িয়েও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাম্পের কাছাকাছি পৌঁছাতে পারেননি। তিনি বলেন, পাম্প পর্যন্ত পৌঁছতে আরও এক ঘণ্টা লাগবে। এভাবে তেল নিতে গেলে আর জীবন থাকে না।

একই চিত্র দেখা গেছে অন্য চালকদের মধ্যেও। অনেকেরই তেল নিতে পাঁচ থেকে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। ফলে নির্ধারিত কাজের সময় কমে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিও বাতিল করে দিচ্ছেন মালিকরা। এতে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ বাড়ছে চালকদের মধ্যে।

রামপুরার বাসিন্দা মোহাম্মদ সোহেল, যিনি একটি ব্যক্তিগত গাড়ি চালান, জানান লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তিনি কোথাও যেতে পারেননি। অল্প অল্প করে গাড়ি এগোনোর কারণে গাড়ি ফেলে যাওয়ার সুযোগ নেই। পাশের দোকান থেকে কলা-রুটি খেয়ে দুপুরের খাবার সেরেছেন তিনি। তাঁর অভিযোগ, কিছু অসাধু চক্র পাম্প থেকে তেল সরিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে।

অন্যদিকে, প্রাইভেটকার চালক জাকির হোসেন বলেন, লাইনে দাঁড়িয়ে বারবার গাড়ি স্টার্ট দিতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আর কতদিন এভাবে সংকট চলবে।

তেজগাঁও, গাবতলী, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ঘুরেও অনেক চালক তেল পাননি। মিরপুরের নূর আলম জানান, সাতটি ফিলিং স্টেশন ঘুরে শেষে দেড় ঘণ্টা অপেক্ষা করে তেল পেয়েছেন। সপ্তাহে অন্তত দুই দিন তেল নিতে গিয়ে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে, ফলে পরিবারের সঙ্গে সময় কাটানো কমে গেছে।

রাইড শেয়ার চালকদের ভোগান্তি আরও বেশি। প্রতিদিন তেল নেওয়ার প্রয়োজন হওয়ায় তাদের আয় কমে যাচ্ছে। ডেমরার বাসিন্দা নিজাম বলেন, প্রতিদিন প্রায় দুই ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এই সময়ে কোনো আয় হয় না, ফলে বাড়তি সময় কাজ করতে হচ্ছে।

একইভাবে, লালবাগের বাসিন্দা রিফাত হোসেন জানান, নিজের এলাকার পাম্পে তেল না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ নিয়ে অন্য এলাকায় যেতে হয়েছে। তবুও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে।

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। রাজধানীর রাস্তায় বাসের সংখ্যা কমে গেছে। অনেক বাস চালক জানিয়েছেন, তেলের অভাবে আগের তুলনায় ট্রিপ সংখ্যা কমাতে বাধ্য হচ্ছেন তারা।

গুলিস্তান-চন্দ্রা রুটের বাসচালক জাবেদ হোসেন জানান, আগে দিনে চারবার ট্রিপ দিতে পারলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। এতে তাদের আয়ও কমে গেছে।

সার্বিকভাবে, জ্বালানি সংকটের কারণে দেশের পরিবহন খাতসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। সময়সূচি বিঘ্নিত হচ্ছে, আয় কমছে এবং দৈনন্দিন জীবন হয়ে উঠছে আরও কষ্টসাধ্য।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদাবাজির মামলায় খালাস সাবেক এমপি মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায়...

হিজরতের সাক্ষী নবীজির প্রিয় উট

মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে আছে...

ঘুম না আসার পেছনে লুকিয়ে থাকা কারণগুলো

সারাদিনের কাজ শেষে শরীর যখন চরম ক্লান্ত থাকে, তখন...

হরমুজ প্রণালি কেন বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি...

তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে আমদানির উদ্যোগ

দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে আগামী তিন মাসের জন্য...

শপিংমল ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ল

জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে শপিংমল ও দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন...

ভাষা জানলেই বাড়বে ক্যারিয়ারের সুযোগ

উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীরা সাধারণত বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষার...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, বাড়ছে সংঘাতের আশঙ্কা

রোববার (৭ ডিসেম্বর) ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ভূপাতিত...

ইরানে মার্কিন উদ্ধার অভিযান, উঠে আসছে নতুন তথ্য

রোববার (৭ ডিসেম্বর) ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের...

ট্রাম্প-ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বাড়ছে উত্তেজনা

রোববার (৭ ডিসেম্বর) চুক্তি সম্পাদনের সময়সীমা সামনে রেখে ইরানকে...

লালপুরে ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল নারীর

রোববার (৭ ডিসেম্বর) নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ২২ জনের বিরুদ্ধে চার্জ

রোববার (৭ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ...

হামের ঝুঁকি মোকাবিলায় মুন্সীগঞ্জে টিকাদান জোরদার

রোববার (৭ ডিসেম্বর) উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জের...

ডায়াগনস্টিক সেন্টারের অবহেলার অভিযোগ

শনিবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রক্ত পরীক্ষার জন্য...
spot_img

আরও পড়ুন

চাঁদাবাজির মামলায় খালাস সাবেক এমপি মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্য...

হিজরতের সাক্ষী নবীজির প্রিয় উট

মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তাঁর প্রিয় উট ‘কাসওয়া’। এটি শুধু একটি বাহন ছিল না, বরং নবুয়তের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী...

ঘুম না আসার পেছনে লুকিয়ে থাকা কারণগুলো

সারাদিনের কাজ শেষে শরীর যখন চরম ক্লান্ত থাকে, তখন স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু অনেকেই বিছানায় যাওয়ার পরও ঘুমাতে পারেন না। বরং মাথায় নানা...

হরমুজ প্রণালি কেন বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল হলেও এই পথ দিয়েই...
spot_img