Wednesday, April 1, 2026
28.2 C
Dhaka

মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো ফটিকগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) এবং সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। তাদের মধ্যে লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে তিন শিশু বাড়ির পাশের একটি কৃষিজমির গর্তে জমে থাকা পানিতে নামে। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ জানান, এলাকার একটি জমি থেকে মাটি বিক্রি করায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। পরে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে গর্তগুলো পানিতে পূর্ণ হয়ে ওঠে। এসব গর্তে নেমে সাঁতার না জানার কারণে তিন শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার পর বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয়...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয়...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর...

সংসদীয় রীতিতে মতভেদ, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে জাতীয় সংসদে তীব্র...

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে অগ্রগতি

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ...

ক্ষেপণাস্ত্র হুমকি নিয়ে পেন্টাগনের অবস্থান বদল

ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি...

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে...

পানি সংকট নিরসনে সেচ প্রকল্পের দাবি জোরালো

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রাজশাহী অঞ্চল...

গোপালগঞ্জে ১৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে...

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার,

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড়...

পলাতক আসামি পুনরায় গ্রেপ্তার করলো পুলিশ,

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক থাকা এক আসামি থানা হেফাজত থেকে...

নতুন নেতৃত্বে চট্টগ্রাম পুলিশের কার্যক্রমে পরিবর্তনের ইঙ্গিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ...
spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক স্কুলশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায়...

সংসদে উত্তেজনা, বিরোধী-সরকার মুখোমুখি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে আলোচনা শুরু...

সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করা এবং সংসদের বিভিন্ন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক সুপারিশ...

ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ...
spot_img