Sunday, March 29, 2026
30 C
Dhaka

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু

লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারে চরম খাদ্য ও পানির সংকটে পড়ে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন যুবক রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই মর্মান্তিক খবর পান। একই বোটে থাকা একজন বেঁচে ফেরা ব্যক্তি ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়।

নিহতরা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের মো. নুরুজ্জামান সরদার ওরফে ময়না, সাজিদুর রহমান, সাহান এহিয়া এবং রাজানগর ইউনিয়নের মুজিবুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, তারা সবাই ভালো জীবিকার আশায় অবৈধভাবে লিবিয়ায় গিয়ে সেখান থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

বেঁচে ফেরা এক যাত্রীর বরাতে জানা গেছে, বোটে দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে একে একে অনেকের মৃত্যু ঘটে। পরে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গ্রামে ফোনে এই মৃত্যুর খবর পৌঁছায় এবং বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রশাসনও বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জেনেছে, তবে বিস্তারিত তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় দালালদের মাধ্যমে তারা লিবিয়ায় গিয়েছিলেন। পরে সেখান থেকে বিপজ্জনক সমুদ্রপথে গ্রিসে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্যমতে, ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিস উপকূলে পৌঁছানোর আগেই অন্তত ২২ জন মারা যান। এ ঘটনায় ২১ জন বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট...

মসলাদার চার্গা রেসিপিতে ভিন্ন স্বাদ

ঈদের উৎসবে ভিন্ন স্বাদের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে...

চিত্রা নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ...

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।...

রিলস ও পোস্টে বাড়ছে আয়ের সম্ভাবনা

বিশ্বজুড়ে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করেছে...

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনো...

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

নরসিংদীতে দুই ডাইং কারখানাকে জরিমানা

নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে দুটি ডাইং কারখানাকে মোট দুই...

পানিতে ডুবে মৃত্যু নিয়ে হাদিসে যা বলা হয়েছে

মানুষের মৃত্যু নানাভাবে ঘটে থাকে। কেউ স্বাভাবিকভাবে, কেউ দুর্ঘটনায়,...

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজার নিহতের অভিযোগ

নড়াইল সদরে তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশনের...

ঘরেই বানান সুস্বাদু চাইনিজ চিকেন রাইস

চিকেন ও ভাতের সমন্বয়ে তৈরি চাইনিজ স্টাইলের চিকেন রাইস...

শিশু নিরাপত্তা ইস্যুতে মেটার বিরুদ্ধে কঠোর রায়

নিউ মেক্সিকোর একটি আদালত অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে...

সুদি ঋণে ব্যবসা নিয়ে শরিয়তের ব্যাখ্যা

বর্তমান সময়ে বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা...

গ্লু গানেই জোড়া লাগবে ভাঙা হাড়, বলছেন গবেষকরা

অস্ট্রেলিয়ার একদল গবেষক ভাঙা হাড় জোড়া লাগানোর নতুন প্রযুক্তি...
spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন...

মসলাদার চার্গা রেসিপিতে ভিন্ন স্বাদ

ঈদের উৎসবে ভিন্ন স্বাদের খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে ডেগি চার্গা বা লাহোরি চার্গা। পুরো মুরগি বিশেষ মসলা দিয়ে ধীরে রান্না করে তৈরি এই...

চিত্রা নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর খোঁজে এখনো উদ্ধার অভিযান...

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। শনিবার তিনি এই সফরে রওনা হন। সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ...
spot_img