Saturday, March 28, 2026
26 C
Dhaka

মাজার ভাঙচুর রোধে কঠোর ব্যবস্থা চাইলেন ফরহাদ মজহার

মাজার ভাঙচুরকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেন, যারা মাজার ধ্বংসে জড়িত তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না এবং এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ওরস ও আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বর্তমান পরিস্থিতিতে মাজারকেন্দ্রিক সংস্কৃতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

মাজার ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা মাজার ভাঙছে তারা একদিকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে ধর্ম সম্পর্কে এমন একটা ধারণা দিতে চাইছে যা আদৌ ধর্ম নয়। মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। যারা মাজার ভাঙে তারা অপরাধী, তাদের শাস্তি পেতেই হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এর আগের সরকার চেষ্টা করেছে, কিন্তু মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময়ে আমরা আশা করব যেন কোনো মাজার ভাঙা না হয়। যারা মাজার ভেঙেছে, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এর মধ্য দিয়েই আমরা বুঝব এ সরকারের মাজারের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন।’

সাংস্কৃতিক সহাবস্থানের বিষয়ে তিনি আরও বলেন, ‘কারো বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে ওয়াজ বা গানের মাধ্যমে বলা যেতে পারে। কিন্তু বিশেষ পক্ষ নিয়ে অন্য পক্ষকে দমন বা নির্যাতন করা আইনবিরোধী কাজ। সস্তা জনপ্রিয়তার জন্য যখন-তখন যাকে-তাকে ভারতীয় দালাল, ইসকনের দালাল বা বিজেপির দালাল বলে অভিহিত করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘকাল ধরে অপপ্রচার চালাচ্ছে। এদের বিষয়ে আমাদের সকলকে সাবধান হতে হবে।’

মাজারকেন্দ্রিক সংস্কৃতিকে তিনি বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এই সংস্কৃতিতে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারে এবং এটি সমাজে সহনশীলতা ও সম্প্রীতি বাড়াতে সহায়ক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. খালিদ সাহিদ বিদ্যুৎ। আলোচনা শেষে আধ্যাত্মিক ও বাউল সংগীতের আয়োজন অনুষ্ঠিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মনোযোগের সমস্যার পেছনে থাকতে পারে স্নায়বিক কারণ

এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারকে অনেকেই শুধুমাত্র...

হোয়াটসঅ্যাপে বড় আপডেট, যুক্ত হলো এআইসহ নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে...

পারমাণবিক শক্তিতে মঙ্গল অভিযানে নতুন দিগন্ত

মঙ্গল গ্রহে নতুন ধরনের মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন...

খন্দক যুদ্ধে বরকতের ঐতিহাসিক ঘটনা

মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বনি হারাম গোত্রের এলাকায় নির্মিত ‘মসজিদ...

পর্যটনের ছোঁয়ায় বদলে যাওয়া ইউহু গ্রাম

চীনের ইউনান প্রদেশের পাহাড়ঘেরা ইউহু গ্রাম এখন ভ্রমণপ্রেমীদের কাছে...

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পুনরায় সচল...

রমজানের পরেও ইবাদতের ধারাবাহিকতা জরুরি

পবিত্র রমজান মাস শেষ হলেও ইবাদত-বন্দেগি কেবল এই এক...

পৃথিবীর গভীরে লুকানো পানির বিশাল ভান্ডার

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও পানির উৎস নিয়ে দীর্ঘদিনের প্রচলিত...

শরীয়তপুরে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে, যা...

শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি

বাগেরহাটের শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা মামলার রহস্য উন্মোচনের...

ইসলামের আলোকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব

মানুষ স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জীবনের প্রত্যাশা করে। অনিশ্চয়তা ও...

সদরঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকামুখী...

বসে থেকেও কেন শরীর ভেঙে পড়ে ভ্রমণে

ভ্রমণের সময় কোনো কায়িক পরিশ্রম না করেও অনেকেই ক্লান্তি...

ভয়েস ও ক্যামেরায় বদলে যাচ্ছে গুগল সার্চ অভিজ্ঞতা

ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন...
spot_img

আরও পড়ুন

মনোযোগের সমস্যার পেছনে থাকতে পারে স্নায়বিক কারণ

এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারকে অনেকেই শুধুমাত্র শিশুদের সমস্যা হিসেবে দেখেন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, শৈশবে এডিএইচডিতে আক্রান্তদের একটি বড় অংশ...

হোয়াটসঅ্যাপে বড় আপডেট, যুক্ত হলো এআইসহ নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। এসব আপডেটের মধ্যে রয়েছে একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার,...

পারমাণবিক শক্তিতে মঙ্গল অভিযানে নতুন দিগন্ত

মঙ্গল গ্রহে নতুন ধরনের মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দীর্ঘদিন ধরে রাসায়নিক জ্বালানি ও সৌরশক্তিনির্ভর প্রযুক্তির মাধ্যমে মঙ্গল অভিযান পরিচালিত...

খন্দক যুদ্ধে বরকতের ঐতিহাসিক ঘটনা

মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বনি হারাম গোত্রের এলাকায় নির্মিত ‘মসজিদ বনি হারাম’ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। খন্দক যুদ্ধের সময় এই অঞ্চলটি মুসলিম বাহিনীর একটি...
spot_img