Saturday, March 28, 2026
26 C
Dhaka

সদরঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকামুখী মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে লঞ্চযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পর থেকেই যাত্রীদের ভোগান্তি শুরু হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার পর থেকেই একে একে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ঘাটে ভিড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতিও বাড়তে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত যাত্রীরা পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে ঘাটে নামেন।

তবে ঘাটে নেমেই তাদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। অতিরিক্ত যাত্রী ও ব্যাগপত্র সামলাতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই পরিবহন সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যাত্রীদের অভিযোগ, ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যেসব সিএনজি ও রিকশা পাওয়া যাচ্ছে, সেগুলোও স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া দাবি করছে।

সামাদ নামে এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে এসেছি, সঙ্গে ছোট বাচ্চা আছে। কিন্তু সিএনজি ও রিকশা চালকরা নির্দিষ্ট গন্তব্যে যেতে দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন। বাধ্য হয়ে অনেকেই অপেক্ষা করছেন, কেউবা বেশি ভাড়া দিয়েই রওনা হচ্ছেন।’

বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। অনেককে ঘাট এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কার্যকর তদারকি থাকলে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা সম্ভব হতো না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। তাদের মতে, ঘাট এলাকায় পরিবহন ব্যবস্থাপনা জোরদার এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে এই দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে বড় আপডেট, যুক্ত হলো এআইসহ নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে...

পারমাণবিক শক্তিতে মঙ্গল অভিযানে নতুন দিগন্ত

মঙ্গল গ্রহে নতুন ধরনের মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন...

খন্দক যুদ্ধে বরকতের ঐতিহাসিক ঘটনা

মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বনি হারাম গোত্রের এলাকায় নির্মিত ‘মসজিদ...

পর্যটনের ছোঁয়ায় বদলে যাওয়া ইউহু গ্রাম

চীনের ইউনান প্রদেশের পাহাড়ঘেরা ইউহু গ্রাম এখন ভ্রমণপ্রেমীদের কাছে...

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পুনরায় সচল...

মাজার ভাঙচুর রোধে কঠোর ব্যবস্থা চাইলেন ফরহাদ মজহার

মাজার ভাঙচুরকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে এ...

রমজানের পরেও ইবাদতের ধারাবাহিকতা জরুরি

পবিত্র রমজান মাস শেষ হলেও ইবাদত-বন্দেগি কেবল এই এক...

পৃথিবীর গভীরে লুকানো পানির বিশাল ভান্ডার

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও পানির উৎস নিয়ে দীর্ঘদিনের প্রচলিত...

শরীয়তপুরে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে, যা...

শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি

বাগেরহাটের শরণখোলায় কিশোরী রিয়া মনি হত্যা মামলার রহস্য উন্মোচনের...

ইসলামের আলোকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব

মানুষ স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জীবনের প্রত্যাশা করে। অনিশ্চয়তা ও...

বসে থেকেও কেন শরীর ভেঙে পড়ে ভ্রমণে

ভ্রমণের সময় কোনো কায়িক পরিশ্রম না করেও অনেকেই ক্লান্তি...

ভয়েস ও ক্যামেরায় বদলে যাচ্ছে গুগল সার্চ অভিজ্ঞতা

ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন...

বিরোধিতা থেকে নেতৃত্বে আমর (রা.)

ইসলামের ইতিহাসে এমন বহু ব্যক্তিত্ব রয়েছেন, যারা প্রথমে বিরোধিতা...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে বড় আপডেট, যুক্ত হলো এআইসহ নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। এসব আপডেটের মধ্যে রয়েছে একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার,...

পারমাণবিক শক্তিতে মঙ্গল অভিযানে নতুন দিগন্ত

মঙ্গল গ্রহে নতুন ধরনের মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দীর্ঘদিন ধরে রাসায়নিক জ্বালানি ও সৌরশক্তিনির্ভর প্রযুক্তির মাধ্যমে মঙ্গল অভিযান পরিচালিত...

খন্দক যুদ্ধে বরকতের ঐতিহাসিক ঘটনা

মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বনি হারাম গোত্রের এলাকায় নির্মিত ‘মসজিদ বনি হারাম’ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। খন্দক যুদ্ধের সময় এই অঞ্চলটি মুসলিম বাহিনীর একটি...

পর্যটনের ছোঁয়ায় বদলে যাওয়া ইউহু গ্রাম

চীনের ইউনান প্রদেশের পাহাড়ঘেরা ইউহু গ্রাম এখন ভ্রমণপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। একসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই গ্রাম আজ গ্রামীণ পর্যটন ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের...
spot_img