মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই শুভেচ্ছা জানায়।
বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
বার্তায় দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে পাকিস্তান।
সিএ/এমআর


