Tuesday, March 24, 2026
26 C
Dhaka

কালিয়াকৈরে গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষিকার

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহমুদা আক্তার নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ২৬ মার্চের প্রস্তুতির অংশ হিসেবে স্কুলে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, তিনি অটোরিকশায় করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড অতিক্রম করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের পরিবেশ তৈরি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এতে সবাই গভীরভাবে শোকাহত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একাকিত্বের অনুভূতি বৃদ্ধি...

পেট্রোল ও ডিজেল নেওয়ার সময় সতর্কতা

বাংলাদেশে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চালানোর খরচও...

নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়

নামাজ আদায়ের সময় অনেকের মনেই বিভিন্ন ধরনের চিন্তা ভিড়...

২৫ মার্চের ব্ল্যাক আউট কর্মসূচি আর হচ্ছে না

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে প্রতীকী ব্ল্যাক...

একাই ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান সময়ে একা ভ্রমণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

ঢাকা শহরের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন...

স্ক্রিন নিজে থেকেই বন্ধ হয়ে যায় কেন

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে হঠাৎ স্ক্রিন কালো হয়ে যাওয়ার অভিজ্ঞতা...

ঈদের পর ইবাদতে ধারাবাহিকতা কেন জরুরি

পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে...

চাঁপাইনবাবগঞ্জে সালিস ঘিরে সহিংসতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুথানিপাড়া এলাকায় গ্রাম্য সালিস বৈঠককে কেন্দ্র...

এক এগারোর আলোচিত এই সেনা কর্মকর্তা আবার আলোচনায়

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক...

বন্ধুত্ব অটুট রেখে টাকা ফেরত চাওয়ার উপায়

বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই অনেক সময় আর্থিক লেনদেন হয়ে থাকে।...

তিন দিনে লাখো পর্যটকে মুখর সমুদ্রসৈকত

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিকে ঘিরে দেশের প্রধান পর্যটনকেন্দ্র...

অনলাইন ক্লান্তি থেকে মুক্তি দিচ্ছে ডিজিটাল ডিটক্স

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

ইস্তাম্বুলের আকশরেখায় অনন্য স্থাপনা

তুরস্কের ইস্তাম্বুল শহরের ফাতিহ জেলায় অবস্থিত এদিরনেকাপি মিহরিমাহ সুলতান...
spot_img

আরও পড়ুন

বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একাকিত্বের অনুভূতি বৃদ্ধি পায়। শৈশবের দিনগুলোতে একাকিত্ব সাধারণত অনুভূত হয়নি। বিকেলের মাঠ, স্কুলের বন্ধুরা, পরিবারের হাসি—এসব ভেতরের শূন্যতাকে...

পেট্রোল ও ডিজেল নেওয়ার সময় সতর্কতা

বাংলাদেশে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চালানোর খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে পাম্পে গিয়ে তেল কম পাওয়া বা কোনো ধরনের প্রতারণার শিকার হওয়া সাধারণ...

নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়

নামাজ আদায়ের সময় অনেকের মনেই বিভিন্ন ধরনের চিন্তা ভিড় করে, যা অনেক সময় একাগ্রতায় ব্যাঘাত ঘটায়। ইসলামে নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগ, বিনয়...

২৫ মার্চের ব্ল্যাক আউট কর্মসূচি আর হচ্ছে না

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত দিনে...
spot_img