Tuesday, March 24, 2026
26 C
Dhaka

এক এগারোর আলোচিত এই সেনা কর্মকর্তা আবার আলোচনায়

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার রাতে তিন তারকা এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করা হয়। তিনি একসময় ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে একাধিক কারণে আলোচিত ছিলেন।

২০০৬ সালের শেষদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অস্থিরতার সময় তার নাম সামনে আসে। ২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থার সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে তার ভূমিকা ছিল বলে আলোচনায় উঠে আসে।

পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন এবং তৎকালীন সেনাপ্রধানের ঘনিষ্ঠ হিসেবে দায়িত্ব পালন করেন। গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সে সময় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিকে আটক এবং নির্যাতনের অভিযোগে তার নাম উঠে আসে।

২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। চাকরি শেষে তিনি ব্যবসায় যুক্ত হন।

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবপাচারসহ একাধিক মামলার তথ্য সামনে এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কালিয়াকৈরে গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষিকার

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহমুদা আক্তার...

একাই ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান সময়ে একা ভ্রমণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

ঢাকা শহরের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন...

স্ক্রিন নিজে থেকেই বন্ধ হয়ে যায় কেন

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে হঠাৎ স্ক্রিন কালো হয়ে যাওয়ার অভিজ্ঞতা...

ঈদের পর ইবাদতে ধারাবাহিকতা কেন জরুরি

পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে...

চাঁপাইনবাবগঞ্জে সালিস ঘিরে সহিংসতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুথানিপাড়া এলাকায় গ্রাম্য সালিস বৈঠককে কেন্দ্র...

বন্ধুত্ব অটুট রেখে টাকা ফেরত চাওয়ার উপায়

বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই অনেক সময় আর্থিক লেনদেন হয়ে থাকে।...

তিন দিনে লাখো পর্যটকে মুখর সমুদ্রসৈকত

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিকে ঘিরে দেশের প্রধান পর্যটনকেন্দ্র...

অনলাইন ক্লান্তি থেকে মুক্তি দিচ্ছে ডিজিটাল ডিটক্স

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

ইস্তাম্বুলের আকশরেখায় অনন্য স্থাপনা

তুরস্কের ইস্তাম্বুল শহরের ফাতিহ জেলায় অবস্থিত এদিরনেকাপি মিহরিমাহ সুলতান...

ঈদযাত্রায় নিরাপদ থাকতে কোন সিট বেছে নেবেন

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে...

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট...
spot_img

আরও পড়ুন

কালিয়াকৈরে গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষিকার

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহমুদা আক্তার নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ...

একাই ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান সময়ে একা ভ্রমণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই ভিড় এড়িয়ে নিজের মতো করে নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করছেন। সোলো ট্রিপ শুধু ভ্রমণ...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

ঢাকা শহরের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক...

স্ক্রিন নিজে থেকেই বন্ধ হয়ে যায় কেন

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে হঠাৎ স্ক্রিন কালো হয়ে যাওয়ার অভিজ্ঞতা খুবই সাধারণ একটি বিষয়। অনেক সময় ব্যবহারকারীরা এটিকে বড় ধরনের ত্রুটি মনে করলেও বাস্তবে অধিকাংশ...
spot_img