জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এবার ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নিরাপদে চলাফেরা করতে পারবে এবং সকলের নিরাপত্তা, সম্মান ও ইজ্জত বজায় থাকবে। তিনি মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা জাগানোর আহ্বান জানান। জামায়াতের পক্ষ থেকে দেশের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করা হয়েছে।
সিএ/এমআর


