দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়। একই সময়ে কক্সবাজারের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তাদের বাণীতে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনার কথাও উল্লেখ করা হয়েছে।
সিএ/এমআর


