রাজধানীতে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় সংগঠনটির তিন বছর মেয়াদি ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক শামসুদ্দিন শামস এবং আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মিজান ফারাবী এবং সহসাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কালের কণ্ঠের সাদমান রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন প্রথম আলোর সেলিম উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন, সমকালের একরামুল হক এবং সমাচারের আবু নোমান।
নতুন এই সংগঠনের মাধ্যমে মিরসরাইয়ের সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সিএ/এমই


