Tuesday, March 17, 2026
27 C
Dhaka

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল প্রত্যাশা

ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ছুটির সময় কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের আগমনের প্রস্তুতি চলছে জোরেশোরে। দেশের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে পর্যটকদের স্বাগত জানাতে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রস্তুত রয়েছে।

সৈকত এলাকায় এখন চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য। জেট স্কি চালক, বিচ বাইক মালিক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা পর্যটকদের আকর্ষণ করতে নিজেদের প্রস্তুত করছেন। একই সঙ্গে শামুক-ঝিনুক ও বিভিন্ন বিদেশি পণ্যের দোকানগুলোও নতুনভাবে সাজানো হয়েছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হবে। রমজান মাসে পর্যটক কম থাকায় ব্যবসায় কিছুটা স্থবিরতা ছিল, তবে ঈদকে ঘিরে সেই পরিস্থিতি বদলাবে বলে প্রত্যাশা তাদের।

হোটেল খাতেও ইতোমধ্যে বুকিং বেড়েছে। অনেক হোটেলে অগ্রিম কক্ষ সংরক্ষণ ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে, যার মধ্যে বিশেষ অনুষ্ঠান ও খাবারের আয়োজনও রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সমুদ্রে গোসলের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, নির্বাচন পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি এবং দীর্ঘ ছুটির সুযোগে এবার কক্সবাজারে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদে খুদেদের ফ্যাশনে নতুন ট্রেন্ড

ঈদ মানেই নতুন পোশাক, আর শিশুদের জন্য এই আনন্দ...

এআই কি বদলে দিচ্ছে যুদ্ধের ধরন

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নতুন...

উত্তরা শপিংমলে হামলার ঘটনায় তদন্ত জোরদার

রাজধানীর উত্তরা এলাকায় গুজব ছড়িয়ে শপিংমলে হামলা, ভাঙচুর ও...

ইফতারে অতিভোজনের ঝুঁকি

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকের...

ইসলামের ইতিহাসে ভালোবাসার অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে আয়েশা (রা.) ও মহানবী (সা.)-এর সম্পর্ক গভীর...

বাংলাদেশে কবে উদ্‌যাপিত হবে ঈদ

রমজান মাসের শেষ প্রান্তে এসে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের চিংড়ি বড়া

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে সুস্বাদু...

গোমা সেতুতে খুলল যোগাযোগের নতুন দ্বার

বরিশালের রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধনের মাধ্যমে...

মহাবশ্বের বয়স জানার বৈজ্ঞানিক উপায়

সময় মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান, যা মূলত...

রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও ঝড়...

ঈদে নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে...

রোজার পরিশুদ্ধতায় ফিতরার ভূমিকা

রমজান মাসে রোজা পালনের পাশাপাশি সদাকাতুল ফিতর আদায় ইসলামের...

সহজ রেসিপিতে তৈরি করুন তরমুজের জুস

রোজার দিনে ইফতারে শরীরকে সতেজ রাখতে ফলের জুস একটি...

আগুনে কাঠ পুড়ে ছাই হলেও লোহার হাঁড়ি কেন পুড়ে না

শীতের রাতে আগুনের পাশে বসে রান্নার দৃশ্য অনেকেরই পরিচিত।...
spot_img

আরও পড়ুন

ঈদে খুদেদের ফ্যাশনে নতুন ট্রেন্ড

ঈদ মানেই নতুন পোশাক, আর শিশুদের জন্য এই আনন্দ আরও বিশেষ। চৈত্রের গরমের মধ্যে তাদের স্বস্তি নিশ্চিত করতে এবারের ঈদ পোশাকে আরামকে সবচেয়ে বেশি...

এআই কি বদলে দিচ্ছে যুদ্ধের ধরন

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, এটি প্রথম এআইনির্ভর যুদ্ধ নয়, তবে এবার প্রযুক্তির ব্যবহার এমন...

উত্তরা শপিংমলে হামলার ঘটনায় তদন্ত জোরদার

রাজধানীর উত্তরা এলাকায় গুজব ছড়িয়ে শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল...

ইফতারে অতিভোজনের ঝুঁকি

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকের ধারণা ওজন কমবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, মাস শেষে ওজন কমার পরিবর্তে বেড়ে...
spot_img