Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি দেখা গেছে শুক্রবার রাতে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। শনিবার ভোর থেকেই ঢাকার আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এবং সূর্যের দেখা পাওয়া যায়নি।

সকালে বেলা বাড়লেও আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যেকোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। একই ধরনের তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

রেন্টাল গাড়ি চালানোর আগে যেসব নিয়ম জানা জরুরি

সিনেমা, টিভি শো কিংবা সামাজিক মাধ্যমে প্রায়ই একটি কথা...

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাসে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে রাজধানীতে দূষণের মাত্রা বেশিরভাগ...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়,...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে দান-সদকা ও ইবাদতের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে যায় এবং উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ...
spot_img