Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে মোট পাঁচজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জুলাই শহীদ মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর (৩৫) বাবা আল আমিন পাটোয়ারী এবং জুলাইয়ে আহত আবু জুহামুল ইসলাম (১৮) আদালতে জবানবন্দি দেন। মামলাটির একমাত্র আসামি হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমান রয়েছেন। তাঁরা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং এদিন তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জবানবন্দি দেওয়ার সময় দুই সাক্ষীই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে দায়ী করেন। সাক্ষী আল আমিন পাটোয়ারী তাঁর ছেলে আনোয়ার হোসেনকে হত্যার বিচার দাবি করেন এবং সাক্ষী আবু জুহামুল ইসলাম তাঁকে গুলি করে গুরুতর আহত করার জন্য এই চারজনের বিচারের দাবি জানান।

জবানবন্দিতে আল আমিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁর ছেলে আনোয়ার হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ নম্বর এলাকায় অংশগ্রহণ করেন। ওই দিন বিকেলের দিকে ছেলের মোবাইল ফোন বন্ধ পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে লোকমুখে জানতে পারেন, তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়ে মিরপুর-১০ এলাকার ডা. আজমল হাসপাতালে রয়েছে।

তিনি আরও জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ছেলেসহ প্রায় ১৫ থেকে ২০ জনের মরদেহ হাসপাতালের মেঝেতে পড়ে আছে। তখন তিনি নিশ্চিত হন যে তাঁর ছেলে নিহত হয়েছেন।

অন্যদিকে জবানবন্দিতে শিক্ষার্থী আবু জুহামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২০ জুলাই দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে আন্দোলনরত ছাত্র-জনতা মিরপুরের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়। তিনি সেদিন ছাত্র-জনতার সঙ্গে একটি গলিতে অবস্থান করছিলেন।

তিনি জানান, আনুমানিক বেলা ১টা ২০ মিনিটের দিকে একটি প্রচণ্ড শব্দ শোনা যায়। তখন একটি গুলি তাঁর বুকে বিদ্ধ হয়ে হাড় ভেঙে শরীরের অন্য পাশ দিয়ে বের হয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img