Thursday, March 12, 2026
27.1 C
Dhaka

সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিরোধী দলের অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এই রাষ্ট্রপতিই ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন এই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন?’

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্টের বিকেল বেলা এবং ৬ আগস্ট আলাপ-আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে–সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? তাদের দলের (বিরোধী দল) দু-একজন তো এই সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতা কেন, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।’

তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট একটি স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয়, তারা এটি করতেই পারেন।’

সংসদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংসদ অবশ্যই অর্থবহ হবে এবং এটি জাতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। বিভিন্ন ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেটিকে ধরে রাখার চেষ্টা করা হবে এবং দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এর আগে বিকেলের অধিবেশনে এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানানোর পরই বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদ শুরু করেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে সংসদ কক্ষে অবস্থান নেন। পরে হট্টগোলের একপর্যায়ে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...

স্বাস্থ্যকর নাস্তায় মিষ্টি আলুর প্যানকেক

স্বাস্থ্যকর উপায়ে সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে মিষ্টি আলুর...

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা...

ফ্রিজে মুরগির মাংস সংরক্ষণে খাদ্য নিরাপত্তা নির্দেশনা

রান্না করা খাবার সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই ফ্রিজের ওপর নির্ভর...

কারাগারে রাজনৈতিক বন্দি প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

দেশে বর্তমানে বিপুলসংখ্যক মানুষ রাজনৈতিক পরিচয়ের কারণে কারাগারে কষ্টকর...

ঐক্য ও সম্প্রীতির প্রতীক ঈদগাহের সমাবেশ

রমজান মাসব্যাপী সিয়াম সাধনার সমাপ্তি ঘটে শাওয়াল মাসের চাঁদ...

লন্ডন বইমেলায় বিতরণ হচ্ছে প্রতিবাদী ‘ফাঁকা’ বই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে লেখকদের সৃজনশীল কাজ অনুমতি...

স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপি ছাড়লেন মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার...

শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্ট আনছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে...

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...
spot_img

আরও পড়ুন

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্যের পরিমাণ। ব্যবহৃত বা দীর্ঘদিন অব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম থেকে তৈরি এসব...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান বৃহস্পতিবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাজুল ইসলাম...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে আলোচনায় এসেছে ১০ বছর বয়সী শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন শপথ নেওয়া মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য...
spot_img