Thursday, March 12, 2026
28.2 C
Dhaka

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। পরে একই বিষয়ে একটি ভিডিও বার্তাও দেন প্রধানমন্ত্রী।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবচেয়ে কার্যকর উপায়। তিনি জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি জোরদার করছে। এর অংশ হিসেবে আগামী শনিবার (১৪ মার্চ) থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং স্থানীয় প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

সরকারপ্রধান দেশের প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যাঁর যাঁর এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে সম্ভব হবে ইনশা আল্লাহ।’

স্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—বিএনপির সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম মূলনীতি। তিনি বলেন, ‘আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...
spot_img

আরও পড়ুন

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ও কিছু জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মার্চে মোট ১৬টি জাহাজ তেল আনার কথা থাকলেও,...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...
spot_img