Monday, March 9, 2026
29.5 C
Dhaka

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সামাদের বাড়ি নির্মাণকাজ চলাকালে চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে থানা পুলিশ একটি দল অভিযান চালিয়ে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।

ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে...

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক...

বাঘায় সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন...

হাঁস চুরির অভিযোগে সালিশের পর যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে অপমানের...

মেঘনায় অভিযানে কারেন্ট জালসহ আটক ১৪ জেলে

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট...

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির...

চান্দিনায় তালাবদ্ধ শিক্ষা প্রকৌশলীর কার্যালয়, সেবা থেকে বঞ্চিত প্রতিষ্ঠান

কুমিল্লার চান্দিনা উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়টি টানা...

তাড়াশে চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন- ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং...

আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগে মিলল পাইপগান ও গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি...

নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় চলছে জাটকা শিকার

লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন মাছঘাটে...

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষতি

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুল্লাহ আল মাসউদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জেলার বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে আটক করা যায়নি। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা...
spot_img