Monday, March 9, 2026
29.5 C
Dhaka

মেঘনায় অভিযানে কারেন্ট জালসহ আটক ১৪ জেলে

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনকে চার হাজার টাকা করে এবং চার জনকে দুই হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক জেলেরা হলেন—শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে...

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক...

বাঘায় সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন...

হাঁস চুরির অভিযোগে সালিশের পর যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে অপমানের...

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির...

চান্দিনায় তালাবদ্ধ শিক্ষা প্রকৌশলীর কার্যালয়, সেবা থেকে বঞ্চিত প্রতিষ্ঠান

কুমিল্লার চান্দিনা উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়টি টানা...

তাড়াশে চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন- ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং...

আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগে মিলল পাইপগান ও গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি...

নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় চলছে জাটকা শিকার

লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন মাছঘাটে...

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষতি

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও...

মেহেরপুরে সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের

মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নাফ (৫৫) নামের...
spot_img

আরও পড়ুন

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুল্লাহ আল মাসউদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জেলার বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে আটক করা যায়নি। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা...
spot_img