Sunday, March 8, 2026
31.8 C
Dhaka

যুদ্ধের প্রভাবে বাজারে চাপ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন স্থানে আতঙ্কের কেনাকাটা বেড়ে গেছে। এতে অকটেন, পেট্রল ও ডিজেলের দৈনিক চাহিদা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ ২৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, দেশে গত অর্থবছরে (২০২৪-২৫) মোট ৪ লাখ ১৫ হাজার টন অকটেন বিক্রি হয়েছে। সে হিসাবে দৈনিক গড় চাহিদা প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন। তবে ১ থেকে ৪ মার্চ পর্যন্ত আতঙ্কের কেনাকাটার কারণে দৈনিক চাহিদা ২ হাজার টনের বেশি হয়ে যায়।

বিপিসির কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে এভাবে অতিরিক্ত জ্বালানি তেল কেনার কোনো বাস্তব কারণ নেই। অতিরিক্ত সরবরাহ অব্যাহত থাকলে মজুত দ্রুত কমে যাবে এবং এতে মজুতদাররা লাভবান হতে পারে। এ কারণে গত বছরের একই সময়ের তুলনায় ফিলিং স্টেশনগুলোকে ২৫ শতাংশ কম জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিসি জানিয়েছে, রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৯১৩ টন করে অকটেন সরবরাহ করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত হিসাবে দেশে অকটেনের মজুত রয়েছে ২৩ হাজার ৫৫ টন। এই হারে সরবরাহ অব্যাহত থাকলে প্রায় ২৫ দিন পর্যন্ত অকটেন সরবরাহ করা সম্ভব হবে।

এ ছাড়া দেশীয় উৎস থেকে চলতি মাসেই আরও প্রায় ২৫ হাজার টন অকটেন মজুতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও ২৫ হাজার টন অকটেন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই উৎস মিলিয়ে ৫০ হাজার টন অকটেন যুক্ত হলে তা দিয়ে প্রায় ৪৪ দিন চাহিদা মেটানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল সাংবাদিকদের বলেন, ‘মজুত আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না? সঞ্চয় রাখতে হবে না? সে জন্য আমরা এই সঞ্চয়টা করছি।’ তিনি আরও বলেন, ‘৯ তারিখ আমাদের আরও দুটি ভেসেল আসছে, সুতরাং ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে, আমাদের খুব হিসাব করে চলতে হবে।’

সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেও দেশে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং দামও দ্রুত বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতির প্রভাবেই দেশে অনেকেই বেশি করে জ্বালানি কিনতে শুরু করেছেন।

বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ব্যবহৃত অকটেনের প্রায় ৫০ শতাংশ এবং পেট্রলের শতভাগ দেশেই উৎপাদিত হয়। ফলে আপাতত পেট্রল ও অকটেন নিয়ে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই। দেশে উৎপাদিত পেট্রলের একটি অংশ আসে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে এবং বাকি অংশ আসে বেসরকারি শোধনাগারগুলো থেকে।

গত অর্থবছরে দেশে মোট ৪ লাখ ৬২ হাজার টন পেট্রল বিক্রি হয়েছে, যার পুরোটাই দেশীয় উৎপাদন থেকে এসেছে। বিপিসি জানিয়েছে, চলতি বছরেও পেট্রল আমদানির কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে ডিজেলের চাহিদাও গত কয়েক দিনে অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশে দৈনিক গড় ডিজেল চাহিদা প্রায় ১২ হাজার টন হলেও সাম্প্রতিক সময়ে তা প্রায় ২৫ হাজার টনে পৌঁছেছে। বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৮৬ টন, যা দিয়ে প্রায় ১৮ দিন সরবরাহ চালানো সম্ভব।

বিপিসি জানিয়েছে, ১৩ মার্চের মধ্যে আরও পাঁচটি জাহাজে করে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি শোধনাগার থেকেও এ মাসে প্রায় ৫০ হাজার টন ডিজেল সরবরাহ পাওয়া যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে দ্বিগুণ পরিমাণে জ্বালানি তেল বিক্রি হয়েছে। অপচয় ও পাচার রোধে ফিলিং স্টেশনে সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং নাগরিক সচেতনতা প্রয়োজন।

এদিকে তেলের অতিরিক্ত চাহিদার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক জায়গায় তেল শেষ হয়ে যাওয়ায় কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখতে হয়েছে। ফিলিং স্টেশন মালিকদের সংগঠন বলছে, কয়েক দিন টানা বেশি বিক্রি হওয়ায় অনেক স্টেশনের মজুত শেষ হয়ে যায়।

পেট্রল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, দেশে পেট্রল ও অকটেনের প্রকৃত সংকট নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কের কারণে মানুষ অতিরিক্ত জ্বালানি কিনতে ভিড় করছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও বর্তমান মজুত বিবেচনায় তাৎক্ষণিক সংকটের সম্ভাবনা কম। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং আমদানি ব্যাহত হলে ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ মজুত নিয়ে উদ্বিগ্ন হয়ে বেশি তেল কিনছে। তবে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে যে আতঙ্কের কোনো কারণ নেই। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় ব্যবহারেও সংযম দেখানো প্রয়োজন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের...

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায়...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট...

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত...

দুর্নীতির অভিযোগে প্রকৌশলীর নারায়ণগঞ্জ পদায়ন বাতিলের দাবি

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক...

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে ঝগড়া হয়ে...

চলনবিলের ঐতিহ্য: শতাব্দীপ্রাচীন জিন্দানি শরিফ মসজিদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার করতোয়া তীর ধরে দাঁড়িয়ে...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক হেলপারের

মাদারীপুরের রাজৈর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে...

তিতাসে সেতুর নির্মাণ বিলম্বে হাজারো মানুষের দুর্ভোগ

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন...

লেবাননে ইসরায়েলের হামলায় বাড়ছে মানবিক সংকট, পাঁচ দিনে নিহত অন্তত ২৯৪

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননকে কেন্দ্র করে।...

হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে বুলবুলি

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বুলবুলি বেগম একসময় ছিলেন...

এক পায়ের সংগ্রামী ফজলারের জীবন লড়াই

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো ফজলার রহমান...

চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিএনপি প্রার্থীর ফলাফল ঘোষণা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী বৃহস্পতিবার। নির্বাচনে...
spot_img

আরও পড়ুন

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের মধ্যেই নতুন ম্যাকবুক সিরিজ বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে...

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু ব্যবসায়ীদের দাপট থামানো যাচ্ছে না। শুল্ক কমিয়ে ভোক্তাদের দাম কমানোর চেষ্টা করলেও ফল পাওয়া যায়নি।...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদনের বিষয়ে আদেশ আজ রোববার দেওয়ার...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। অনেক মুদিদোকানে ১ ও ২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ক্রেতারা...
spot_img