Saturday, March 7, 2026
25.6 C
Dhaka

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বড় প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত আট দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়।

শনিবার একদিনেই ঢাকা থেকে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইনসের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির পর ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়েছিল। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই...

ইফতারে তান্দুরি চিকেন কাটলেটের সহজ রেসিপি

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের টেবিলে...

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার তেল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট...

এমডব্লিউসি ২০২৬ এআই ও ভাঁজ ফোনের নতুন দিগন্ত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আয়োজন...

রমজানে মিথ্যা বর্জনের গুরুত্ব

রমজান মাস আত্মসংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। ইসলামে...

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের...

ইফতারের টেবিলে দুধ-বাদামের শরবত

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীরকে...

নরসিংদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা, মামলা দায়ের

নরসিংদীর মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ...

গুগল সার্চে এআই ক্যানভাস ফিচার

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাকে আরও বিস্তৃত...

প্রতিবাদী মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়ার হত্যার ঘটনায়...
spot_img

আরও পড়ুন

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত ছাড়া খাবারের টেবিল যেন অসম্পূর্ণ মনে হয়। অনেকেই দিনে দুই বা তিন বেলা ভাত খেতে...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে কি না—এ বিষয়ে অনেকের মধ্যে দ্বিধা দেখা যায়। ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, রোজা রেখে ইনজেকশন...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই বিস্তৃত হচ্ছে। বর্তমানে প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালনায় প্রায় ৩০ হাজার সার্ভার ব্যবহৃত হচ্ছে। এই বিশাল অবকাঠামোর...
spot_img