পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয় শুক্রবার ( ৫ ডিসেম্বর) শনিবার (৬ ডিসেম্বর) রোববার (৭ ডিসেম্বর)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঈদকে ঘিরে টানা ছুটির সুযোগ তৈরি হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে—এমন সম্ভাবনা ধরে আগে থেকেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি ঘোষণা করায় ঈদের আগে ছুটি দাঁড়াচ্ছে চার দিন।
এ ছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। সব মিলিয়ে শবে কদর থেকে ঈদের পরবর্তী দুই দিন পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ফলে এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
সিএ/এমই


