Tuesday, March 3, 2026
22.7 C
Dhaka

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে আরও পাঁচজন প্রার্থীর পৃথক নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আবেদনকারী পাঁচ প্রার্থীর মধ্যে একজন বিএনপি এবং চারজন জামায়াতে ইসলামী। ভোটে কারচুপির অভিযোগ আনা আসনগুলো হলো ময়মনসিংহ-১, নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২।

আবেদনকারী পাঁচ প্রার্থী হলেন ময়মনসিংহ-১ আসনে বিএনপির সৈয়দ এমরান সালেহ, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মো. ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম রাজু এবং লালমনিরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর মো. ফিরোজ হায়দার।

নির্বাচন সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে একক বেঞ্চ নির্ধারণ করেন প্রধান বিচারপতি। আজকের কার্যতালিকায় পাঁচটি নির্বাচনী আবেদন নতুন মামলা হিসেবে ছিল। আদালতে জামায়াতে ইসলামীর চার প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, আর বিএনপির সৈয়দ এমরান সালেহের পক্ষে ছিলেন আইনজীবী মো. মুক্তাদির রহমান।

ময়মনসিংহ-১ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ নির্বাচনী আবেদন করেছেন। তাঁর আইনজীবী মো. মুক্তাদির রহমান বলেন, ‘বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল চাওয়া হয়েছে। হাইকোর্ট শুনানির জন্য আগামী ১৪ মে দিন রেখেছে। এই আসনের কেন্দ্রগুলোর ব্যালট পেপার ও সিসিটিভির ফুটেজসহ নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির সৈয়দ এমরান সালেহ পেয়েছেন ১ লাখ ৭৩৬ ভোট।

জামায়াতে ইসলামীর চার প্রার্থীর করা পৃথক নির্বাচনী আবেদনের মধ্যে নারায়ণগঞ্জ-২ আসনে মো. ইলিয়াছ মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। বিজয়ী বিএনপির নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট। নারায়ণগঞ্জ-৩ আসনে মো. ইকবাল হোসাইন ভূইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন, বিজয়ী বিএনপির আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট।

লালমনিরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম রাজু ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। বিএনপির মো. হাসান রাজীব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। লালমনিরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর মো. ফিরোজ হায়দার ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট পেয়েছেন, বিজয়ী বিএনপির মো. রোকন উদ্দীন বাবুল পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট।

জামায়াতে ইসলামীর আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বলেন, ‘বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল ও আবেদনকারীদের বিজয়ী ঘোষণা চাওয়া হয়েছে। চারটি আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুনানি হতে পারে।’

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হাইকোর্টে নির্বাচনী আবেদন করতে পারেন। ২৬ ফেব্রুয়ারি চার প্রার্থী, ১ মার্চ দুই প্রার্থী এবং ২ মার্চ চার প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...

ফুলবাড়ীতে শিয়ালের আক্রমণ, হাসপাতালে বৃদ্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষিজমির গর্তে থাকা শিয়াল বের করতে...

সরকারি মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগের সিদ্ধান্ত

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ...
spot_img

আরও পড়ুন

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেন...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে তিনি পাহাড়ের খাদে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন...
spot_img