Tuesday, March 3, 2026
22.7 C
Dhaka

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে আব্দুর রহিম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই সলিম উল্লাহ।

এ নিয়ে ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হলো। আব্দুর রহিম কলাতলী এলাকার মৃত মোহাম্মদ জাকারিয়ার ছেলে। আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে।

এর আগে একই ঘটনায় দগ্ধ আবু তাহের (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। আবু তাহের কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানিয়েছেন, গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুনরায় আগুন জ্বলে ওঠে।

বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে প্রায় ৩০টি যানবাহন, চারটি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দগ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ শুক্রবার জানান, চিকিৎসাধীন ছয়জনের মধ্যে আবু তাহের ৯০ শতাংশ, আব্দুর রহিম ৫০ শতাংশ, সিরাজ ৪০ শতাংশ, সাকিব ৩০ শতাংশ এবং মেহেদি ও মোতাহের ২০ শতাংশ করে দগ্ধ হয়েছেন।

ঘটনার পর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার রাতে পাম্পের মালিক নুরুল আলম প্রকাশ এন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিস্ফোরক অধিদপ্তর। চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পরিদর্শন ও যাচাই-বাছাইয়ে দেখা গেছে গ্যাস পাম্প পরিচালনার জন্য জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ করা হয়নি। যা বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...

ফুলবাড়ীতে শিয়ালের আক্রমণ, হাসপাতালে বৃদ্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষিজমির গর্তে থাকা শিয়াল বের করতে...

সরকারি মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগের সিদ্ধান্ত

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ...
spot_img

আরও পড়ুন

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেন...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে তিনি পাহাড়ের খাদে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন...
spot_img