পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় ৩০ বছর বয়সী ফাইম হোসেন নিজ খরচে মাইকিং করে মাদক সেবন ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আজ থেকে তিনি আর মাদক গ্রহণ করবেন না এবং কেউ তাকে মাদক সেবন করতে দেখলে পুলিশে ধরিয়ে দেবেন।
ফাইম মাইকিংয়ে বলেন, সোমবার রাতে মাদক সেবনকালে কয়েকজনের সঙ্গে অপমানজনক ঘটনা ঘটায় তিনি চিরতরে মাদক ছাড়ার সিদ্ধান্ত নেন। পৌরসভার চারটি এলাকায় ৩৫০ টাকা খরচ করে মাইকিং করা হয়।
স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ এটিকে সাহসী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন, কেউ আবার সাময়িক আবেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন। তবে এই উদ্যোগ অন্যদেরও সচেতন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/এমআর


