দেশব্যাপী গ্রাহকদের মানসম্মত টুলস পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এসিআই স্মার্ট টুলস এবং ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু ডটকমের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করা হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে অনলাইন মাধ্যমে পণ্যের প্রাপ্যতা ও গ্রাহককেন্দ্রিক সেবার সুযোগ বাড়ানো হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজধানীর এসিআই সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু ডটকমের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা উভয় প্রতিষ্ঠান গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এই চুক্তির মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে গ্রাহকরা সহজে অনলাইনে এসিআই স্মার্ট টুলসের পণ্য অর্ডার করতে পারবেন। পণ্য সরাসরি ক্রয় করতে গ্রাহকরা পিকাবুর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
এসিআই মোটরসের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই স্মার্ট টুলস বর্তমানে তিন শতাধিক স্মার্ট পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাকসেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব ডিজাইন এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি ইতিমধ্যেই পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।
সিএ/এমই


