Sunday, March 1, 2026
33 C
Dhaka

পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি তুললেন কবি মোহন রায়হান

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না। একই সঙ্গে মোহন রায়হান জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার গ্রহণ করতে চান।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান এ কথা বলেন। তিনি বলেন, পুরস্কার প্রদানের আগের দিন পর্যন্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ৪১ বছর আগে তাঁর রচিত একটি কবিতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাঁর পুরস্কার স্থগিত করা হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অথচ অন্য মনোনীতদের ডাকা হলেও তাঁকে আর ডাকা হয়নি। মোহন রায়হান এ আচরণকে ব্যক্তিগত অপমান ও মুক্তচিন্তার প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ মত পুরস্কার গ্রহণের পক্ষে। যুক্তি ছিল, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী করা। তবে অনেকে মনে করেন, অপমানের প্রতিবাদে পুরস্কার বর্জন নৈতিক হবে। মোহন রায়হান বলেন, ‘আমি কোনো পদক বা অর্থের কাঙাল নই। জীবনের সায়াহ্নে সামান্য স্বীকৃতি ও সম্মানের প্রত্যাশাই আমাকে এখানে নিয়ে গিয়েছে।’

তিনি উল্লেখ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তিনি পুরস্কার গ্রহণ করছেন। তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার গ্রহণ করতে পারলে সেটি মর্যাদাপূর্ণ হবে।

পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করার পাশাপাশি মোহন রায়হান অনুরোধ করেছেন, এটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে প্রদান করা হোক। এছাড়া তিনি সংবাদ সম্মেলনে পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর ও সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক বা স্থগিত পরিস্থিতি সৃষ্টি না হয়।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও প্রকাশের ঘটনায় যুবককে যাবজ্জীবন

সুনামগঞ্জে প্রবাসী সেজে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ এবং...

মজার ইশকুলে ইফতার, শিশুদের সঙ্গে সময় কাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী

তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল...

র্যাব ও ফায়ার সার্ভিস নিয়ে সরকারি পদক্ষেপের বিষয়েও স্পষ্টতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ...

ব্রুনেই-বাংলাদেশ সম্পর্ক জোরদারে মতবিনিময়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি...

এসিআই স্মার্ট টুলস–পিকাবুর নতুন অংশীদারিত্ব দেশে পণ্য প্রাপ্যতা বাড়াবে

দেশব্যাপী গ্রাহকদের মানসম্মত টুলস পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য...

খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল?

ইসরায়েল-মার্কিন সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...

দগ্ধ তিন শিশু জানে না পরিবারের আর কেউ বেঁচে নেই

চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয়...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, কয়েকটি বিকেলে ছাড়বে

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গত শনিবার থেকে আজ...

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল: ১৭ পদের সাতটিতে আওয়ামীপন্থী জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে...

শিশুদের কাছে রোজার গুরুত্ব বোঝাবেন যেভাবে

রমজান এলেই শিশুদের মনে রোজা নিয়ে নানা কৌতূহল তৈরি...
spot_img

আরও পড়ুন

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। নতুন শাখায় আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—all-in-one...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। নোট ৬০ সিরিজ নামে আসতে থাকা এই ফোনগুলোতে গ্রাহকদের জন্য থাকছে ০ শতাংশ অগ্রিম...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবন সাহার...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি গাভী পুড়ে মারা গেছে। একই সঙ্গে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। শনিবার দিবাগত রাতে উপজেলার...
spot_img