Sunday, March 1, 2026
21.1 C
Dhaka

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ

সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়ে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারগুলো এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত নির্বাচনি ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে হবে। একই সঙ্গে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে তা মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, এই নির্দেশনার মাধ্যমে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোকে কাঠামোবদ্ধভাবে বাস্তবায়নের পথ সুগম হবে। পরিকল্পনাভিত্তিক কাজের মাধ্যমে বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে...

গোবিন্দগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু

গাইবান্ধা – গোবিন্দগঞ্জ উপজেলায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

খুলনায় যুবদল নেতার হত্যায় ছাত্রদল নেতার বহিষ্কার

খুলনা – দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে...

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী খুন, স্বামী পালিয়ে গেছে

সাভার – ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি ভাড়া বাসা...

ভাত খেয়েও কি সম্ভব ওজন নিয়ন্ত্রণ

সাদা ভাত অনেকেরই প্রিয় খাবার। তরকারি, ভাজি কিংবা ডালের...

ঝিনাইদহে আইনমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষক পাঠালেন মানপত্র

ঝিনাইদহ – শৈলকুপায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সংবর্ধনায় তাঁরই শিক্ষক...

মির্জা ফখরুল: দুর্নীতিবাজদের দেখার দায়িত্ব দুদকের

ঠাকুরগাঁও – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং...

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা গেলেন জোয়াহেরুল ইসলাম

সখীপুর, টাঙ্গাইল – টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও...

এক কেজি আলু বেচে লাভ নেই, চাষিরা হতাশ

রংপুরের তারাগঞ্জে আলুচাষিরা এবারও উৎপাদন খরচের তুলনায় কম দামে...
spot_img

আরও পড়ুন

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলাকে সাংবাদিকরা ধারণার চেয়েও ভয়ংকর ও বীভৎস হিসেবে বর্ণনা করেছেন। দেশের শীর্ষ এই দুটি গণমাধ্যমের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এই পরিস্থিতিতে প্রবাসীকল্যাণ ও...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা ঘূর্ণিঝড়ের মতো দৃশ্যমান দুর্যোগগুলো বেশি গুরুত্ব পায়। তবে বিশ্বের বহু জনবহুল শহরের জন্য আরও নীরব...
spot_img