Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

পটুয়াখালী কারাগারে ছাত্রলীগ নেতার আকস্মিক মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা মারা গেছেন। শফিকুল ইসলাম খান (৩৮) দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি ২০১৮ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শফিকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। বিকেল ৫টার দিকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথে মারা যান।

পটুয়াখালী কারাগারের জেলার আব্দুর রব মিয়া জানান, অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের পথে মৃত্যু হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শনিবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শফিকুলের ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, যে তিনটি মামলায় শফিকুল কারাগারে ছিলেন, তার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মামলায়ও তিনি এজাহারভুক্ত ছিলেন না। ২০২৫ সালের ১১ আগস্ট ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হন। পরে জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় ও একটি রাজনৈতিক মামলায় তাকে পুনরায় কারাগারে রাখা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদের আগেই শুরু হচ্ছে সম্মানী প্রদান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, খতিব ও...

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, সামষ্টিক...

সহজ উপায়ে পেঁপে দিয়ে গরুর মাংস

রমজান মাসে সাহরিতে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার প্রতি...

পাবনায় নাতনির ধর্ষণ ও হত্যার ঘটনা

পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থানে দাদি (৬৫) ও নাতনির...

অগ্নিদগ্ধ ভবনে শিল্পের ভাষায় প্রতিবাদ

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো...

নিয়মিত ইসবগুল গ্রহণ কতটা নিরাপদ

দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যার সমাধানে ইসবগুল একটি পরিচিত ও...

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের...

গ্যাস ও জ্বালানি ঘাটতির কারণে গ্রীষ্মে লোডশেডিংয়ের সম্ভাবনা

সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।...

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর...

ছাত্রদলের শোকজে আলোচনায় হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন...

৪৮ জেলার তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং...

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...
spot_img

আরও পড়ুন

ঈদের আগেই শুরু হচ্ছে সম্মানী প্রদান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায়...

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান বাড়াতে এবং দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক...

সহজ উপায়ে পেঁপে দিয়ে গরুর মাংস

রমজান মাসে সাহরিতে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার প্রতি আগ্রহ থাকে অনেকেরই। প্রোটিনসমৃদ্ধ খাবার হিসেবে সাহরিতে গরম ভাতের সঙ্গে পেঁপে দিয়ে গরুর মাংস একটি...

পাবনায় নাতনির ধর্ষণ ও হত্যার ঘটনা

পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থানে দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান,...
spot_img