Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এই অঞ্চলে সবশেষ প্রায় ৯৬ বছর আগে ১৯৩০ সালে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এর আগের ৬৫ বছরে অন্তত ছয়টি বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, নিশ্চিত করে সময় বলা না গেলেও দীর্ঘদিন ধরে সক্রিয় প্লেটগুলো যেকোনো সময় বড় ঝাঁকুনি সৃষ্টি করতে পারে।

গত বছরের ২১ নভেম্বর নরসিংদীতে দেশের অভ্যন্তরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। এর মাত্র তিন মাস পর শুক্রবার জুমার নামাজের পর ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। চলতি মাস শেষ হওয়ার আগেই প্রায় ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে, যা উদ্বেগ বাড়িয়েছে।

এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, প্লেট বাউন্ডারিতে শক্তি জমতে জমতে একসময় তা বড় বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। বারবার ছোট ভূমিকম্প হলে সেখানে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হতে পারে।

তিনি বলেন, ভবন ও অবকাঠামোর বিল্ডিং এসেসমেন্ট জরুরি। ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিতে হবে এবং ভবনের মালিকদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা তাদের স্থাপনাগুলো ভূমিকম্প সহনীয় করে তোলেন।

বিশেষজ্ঞদের তথ্যমতে, ১৮৯৭ সালের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েকের মাত্রা ছিল ৮ এর বেশি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের আশপাশের প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনে ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ এর বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি ৮ এর বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ২১ লাখ ভবন, যার মধ্যে ৩০ শতাংশ ছয়তলার বেশি। এর ৯০ শতাংশই ভূমিকম্প সহনীয় নয়। সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামোর সংখ্যাও উল্লেখযোগ্য।

ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, নতুন ছোট ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে অতীতে সংঘটিত বড় ভূমিকম্পগুলো আমাদের জন্য বড় সতর্কবার্তা। সেজন্য আগাম প্রস্তুতিই হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পটুয়াখালী কারাগারে ছাত্রলীগ নেতার আকস্মিক মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক...

নিয়মিত ইসবগুল গ্রহণ কতটা নিরাপদ

দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যার সমাধানে ইসবগুল একটি পরিচিত ও...

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের...

গ্যাস ও জ্বালানি ঘাটতির কারণে গ্রীষ্মে লোডশেডিংয়ের সম্ভাবনা

সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।...

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর...

ছাত্রদলের শোকজে আলোচনায় হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন...

৪৮ জেলার তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি,...

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক...

বইমেলায় শিশুদের রঙিন আনন্দ

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল বিশেষ...

রোজা রেখে মুখের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবেন

রমজান মাসে রোজা অবস্থায় দৈনন্দিন নানা কাজ নিয়ে মুসলমানদের...

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত...
spot_img

আরও পড়ুন

পটুয়াখালী কারাগারে ছাত্রলীগ নেতার আকস্মিক মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতা মারা গেছেন। শফিকুল ইসলাম খান (৩৮) দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান খানের...

নিয়মিত ইসবগুল গ্রহণ কতটা নিরাপদ

দীর্ঘদিন ধরে হজমজনিত সমস্যার সমাধানে ইসবগুল একটি পরিচিত ও বহুল ব্যবহৃত উপাদান। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে এই ফাইবার সম্পূরকটি...

ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার পার্টি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের উদ্যোগে মিলনমেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল স্টুডিও টুয়েন্টি থ্রিতে...

গ্যাস ও জ্বালানি ঘাটতির কারণে গ্রীষ্মে লোডশেডিংয়ের সম্ভাবনা

সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্যে বেসরকারি তেলচালিত কেন্দ্রগুলোর পাওনা প্রায় ১৪ হাজার কোটি টাকা। বকেয়া আদায়ে চাপ বৃদ্ধির...
spot_img